IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটক
Home >> টপ নিউজ >> রাজশাহী >> নাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪

নাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পৃথক অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে আয়োজিত মিছিল এবং নাশকতামূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে দায়ের করা পৃথক মামলার ৪ আসামিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের রাজপাড়া, বোয়ালিয়া ও চন্দ্রিমা থানা পুলিশ।

শুক্রবার (২৭ নভেম্বর ২০২৬) রাতে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা পুলিশ অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় কর্মী মো. জীবন (২৫), পিতা-মো. আনারুল, সাং-বুলনপুর (কোর্ট বুলনপুর) থানা-রাজপাড়া, মহানগর রাজশাহী’কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) সকালে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন লক্ষ্মীপুর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে মিছিল করার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি। এ ঘটনায় রাজপাড়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা নম্বর-৪৫, তারিখ ২৬-১১-২০২৬, ধারা ৬(২)/১০/১১/১২/১৩/২০-এর অধীনে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়াও শুক্রবার (২৭ নভেম্বর ২০২৬) রাতে রাজশাহী বোয়ালিয়া থানা পুলিশ অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় কর্মী মো. আমিরুল হোসেন ওরফে জুয়েল (৫৩), পিতা-মৃত আনোয়ার হোসেন, সাং-হেতেম খাঁ (কারিগর পাড়া), থানা- বোয়ালিয়া, মহানগর রাজশাহী এবং মো. মহিউদ্দিন শেখ ওরফে মহিন (৩৩), পিতা-মো. মনিরুল ইসলাম (মনা), সাং-হেতেম খাঁ (সবজিপাড়া), থানা-বোয়ালিয়া, রাজশাহীকে গ্রেপ্তার করা হয়।

বোয়ালিয়া থানায় গত ০৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সন্ত্রাসবিরোধী আইনের ৬/৯/১০/১১/১২/১৩/২০ ধারায় দায়ের করা ২০ নম্বর মামলায় নাশকতামূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।

তাছাড়াও শনিবার (২৮ নভেম্বর ২০২৬) রাতে রাজশাহী চন্দ্রিমা থানা পুলিশ অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সাবেক নেতা মো. সালাউদ্দিন ওরফে শামীম (৪১), পিতা-মৃত খায়রুল ইসলাম, সাং-জামালপুর থানা-চন্দ্রিমা, মহানগর রাজশাহী’কে গ্রেপ্তার করা হয়।

চন্দ্রিমা থানায় গত ১০ নভেম্বর ২০২৬ তারিখ বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৪/৬ ধারায় দায়ের করা ০৬ নম্বর মামলায় নাশকতামূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এ ঘটনায় জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ