ধূমকেতু প্রতিবেদক : মহান স্বধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ৬ষ্ঠতম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে রাজশাহী মহানগর ছাত্রদল নগরীর মালোপাড়াস্থ্য বিএনপি কার্যালয়ে রোববার বেলা ১১টার দিকে আলোচনা ও দোয়ার আয়োজন করে।
কর্মসূচীতে সভাপতিত্ব করেন, মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি। প্রধান অতিথি ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কিমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন।
এসময় উপস্থিত ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়ালিউল হক রানা, বিএনপি নেতা আনোয়ার হোসেন উজ্জল, যুবদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা যুবদলের সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন, বোয়ালিয়া থানা পূর্ব যুবদলের আহ্বায়ক আব্দুল কাদের বকুল, মহানগর মহিলা দলের ছাত্রদল যুগ্ম আহ্বায়ক গুলশান আরা মমতা, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রবি, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম জনি ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকিসহ ছাত্রদল, যুবদল ও অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন থানা ও ইউনিটের অন্যান্য নেতাকর্মীবৃন্দ।


