IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> ধর্ম >> আগেই জামাআত শুরু হয়ে গেলে যা করবেন

আগেই জামাআত শুরু হয়ে গেলে যা করবেন

ধূমকেতু নিউজ ডেস্ক : নামাজের জামাআতে প্রথম থেকে শরিক হতে না পারলে মুসল্লিরা কী করবেন? জামাআতে অংশগ্রহণ সম্পর্কিত ইসলামের পরিভাষা ও দিকনির্দেশনাই বা কী?

নামাজের জামাআতে সম্পৃক্ত হওয়ার দিক থেকে মুসল্লিদের তিন ধরনের পরিচয় রয়েছে। জামাআতে উপস্থিত হওয়া সাপেক্ষে তাদের এ পরিচয় হয়। তা হচ্ছে- মুদরিক, লাহিক ও মাসবুক। আসুন এ তিন পরিভাষা ও করণীয় সম্পর্কে জেনে নিই-

মুদরিক

যে মুসল্লি ইমামের সঙ্গে জামাআতের শুরু থেকে শেষ পর্যন্ত পূর্ণ নামাজ পেয়েছে, তাকে মুদরিক বলে।

লাহিক

ইমামের সঙ্গে নামাজরত অবস্থায় যে মুক্তাদির অজু ছুটে যায়; তাকে লাহিক বলে।

লাহিক মুসল্লির করণীয়-

কোনোর কথা না বলে সরাসরি কাতার ভেদ করে অজু করতে চলে যাওয়া। অজু করে ফিরে এসে ইমামের সঙ্গে নামাজে যোগদান করা। ইমামের সালাম ফিরানোর পর সে উঠে দাঁড়িয়ে বাকি নামাজ যথারীতি আদায় করবে।

অজু করে ফিরে আসতে আসতে যদি ইমামের নামাজ শেষ হয়ে যায়, তবে একাকি অবশিষ্ট নামাজ আদায় করা। তবে শর্ত হচ্ছে এ সময় কোনো প্রকার কথা বলা যাবে না। কথা বললে পূর্ণ নামাজ আদায় করতে হবে।

মাসবুক

যে মুসল্লি ইমামের সঙ্গে নামাজের কিছু অংশ পেয়েছে, তাকে মাসবুক বলে। ইমামের সালাম ফিরানোর পর ছুটে যাওয়া নামাজ যথারীতি কিরাআতসহ আদায় করা এবং এতে ভুল হলে সাহু সিদজাও করা।

প্রথমে মাসবুক হওয়া কিরাআতওয়ালা রাকাআত আদায় করবে এবং পরে কিরাআতবিহীন রাকাআতে শুধু সুরা ফাতিহা পড়বে। তারপর শেষ বৈঠকে তাশাহহুদ-দরূদ-(দোয়ায়ে মাছুরা) পড়ে সালাম ফিরাবে।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর সবাইকে মুদরিক মুসল্লি হওয়ার পাশাপাশি লাহিক ও মাসবুক নামাজ যথাযথভাবে আদায় করার তাওফিক দান করুন। আমিন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31