IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> নগর-গ্রাম >> ‘খেলাধুলা মানুষকে অপকর্ম থেকে দূরে রাখে’

‘খেলাধুলা মানুষকে অপকর্ম থেকে দূরে রাখে’

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার নরদাশ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়ে গেলে আন্তঃজেলা ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা। শনিবার বিকেল ৩ টায় নরদাশ ফুটবল একাডেমির আয়োজনে খেলাটি অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় অংশ গ্রহণ করে বাগমারা ফুটবল দল বনাম রাজশাহী কিশোর ফুটবল একাডেমি। ১-০ গোলের ব্যবধানে রাজশাহী কিশোর একাডেমি বাগমারা ফুটবল দলকে পরাজিত করে তৃতীয় বারের মতো আন্তঃজেলা ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল শিরোপা লাভ করেন।

প্রধান অতিথি হিসেবে ফাইনাল খেলাটি উদ্বোধন করেন রাজশাহী-৪(বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। খেলা শেষে চ্যাম্পিয়ন এবং রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন তিনি।

এসময় প্রধান অতিথি এমপি এনামুল হক বলেন, দেশে চলমান মহামারি করোনা ভাইরাসের কারনে থেমে গেছে প্রায় সকল কার্যক্রম। বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান সহ জনসমাগম ঘটে এমন সবকিছু। বাড়িতে বসে থেকে অলস হয়ে গেছে সবার মস্তিষ্ক। সেই সাথে নানান অপকর্মে জড়িয়ে পড়ছে কিছু লোকজন। খেলাধুলার মাধ্যমে সামান্য হলেও সেই অবস্থা থেকে উত্তরণ সম্ভব। খেলা ভালোবাসেনা এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। খেলাধুলা শুধু উপভোগের বিষয় নয় এর মাধ্যমে শরীরের বিভিন্ন সমস্যা দূর করা করা যায়। করোনার মধ্যে নরদাশ ফুটবল একাডেমি যে উদ্যোগ নিয়ে আন্তঃজেলা ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করেছে তার সত্যিই প্রশংসার দাবিদার। প্রতিটি মানুষের মানষিক প্রশান্তি প্রয়োজন। এরকম খেলার আয়োজন প্রতি বছর হোক এই কামনায় করছি।

নরদাশ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আর. কে মোসলেম উদ্দীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, আসাদুজ্জামান আসাদ, মকবুল হোসেন, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, উপজেলা আ’লীগের কোষাধ্যক্ষ, জেলা পরিষদ সদস্য মাহমুদুর রহমান রেজা, চেয়ারম্যান সরদার জান মোহাম্মদ, আব্দুল হাকিম প্রামানিক, আসলাম আলী আসকান, আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মতিউর রহমান মতিন, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মাসুদ রানা কামাল, গনিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এস.এম. এনামুল হক, শুভডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শাহরিয়া আলী, সাধারণ সম্পাদক আজাহার আলী, গোবিন্দপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশরাফুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক কছিমুদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি আল-মামুন, নরদাশ ফুটবল টূর্ণামেন্টের আহŸায়ক ইউনিয়ন আওয়ামী লীগে সহ-সভাপতি আব্দুল মান্নান মুক্তা, সাধারণ সম্পাদক গোলাম মুস্তাফিজুর রহমান মকুল, আ’লীগ নেতা গোলাম রাব্বানী বকুল, শাখাওয়াত হোসেন, জাহিদুল ইসলাম প্রমুখ।

প্রধান রেফারী হিসেবে খেলাটি পরিচালনা করেন, আলী আকবর, সহকারী রেফারী ছিলেন রহিদুল ইসলাম এবং আব্দুল খালেক। ধারাভাষ্য ছিলেন, আব্দুস সালাম এবং শাহরিয়ার হোসেন তন্ময়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31