IMG-LOGO

বৃহস্পতিবার, ২৭ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গাজীপুরে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুনপাহাড়ি ঢলে বিপর্যস্ত নেপাল, নিহত বেড়ে ১৬০বাঘায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় রাসেল গ্ৰেপ্তারফ্লাইটে যাত্রী অসুস্থ, অবতরণের পর মৃত ঘোষণানেপালে আকস্মিক বন্যায় নিহত ১৮, বিদেশি পর্যটকসহ নিখোঁজ ৩৮৪‘রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন আশা করতে পারি না’চাঁপাইনবাবগঞ্জে ১১২৫ বোতল এস্কাফ সিরাপসহ গ্রেফতার ১সালিসে ১ লাখ ৫০ হাজার জরিমানা, হাতে গেল ১ লাখ—বাঁকি ৫০ হাজার চেয়ারম্যানের ‘খাটুনির মজুরি’?নন্দীগ্রামে র‍্যাবের অভিযানে ১২০০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তারজামিন আবেদন নাকচ, দুই বছরের সাজার মামলায় কারাগারে বিদিশাচাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কমিটি অনুমোদন: আহ্বায়ক দেলোয়ার , সদস্য সচিব হেলালতারাগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী উপলক্ষে আনন্দ র‌্যালীপুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ডরাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ীপ্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়মান্দায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৩ রাউন্ড গুলি, আতঙ্ক
Home >> লাইফস্টাইল >> দুধের সঙ্গে যে খাবারগুলো খাওয়া বিপজ্জনক

দুধের সঙ্গে যে খাবারগুলো খাওয়া বিপজ্জনক

ধূমকেতু নিউজ ডেস্ক : দুধ আদর্শ খাবার হলেও সবার পেটে সহ্য হয় না। তবুও দুধ ও দুধের তৈরি বিভিন্ন খাবার সবারই কমবেশি খাওয়া হয়। তবে জানেন কি? এমন অনেক খাবার রয়েছে যেগুলো দুধের পর খেলেই হতে পারে কঠিন রোগ।

শরীরকে পুষ্টি দিতে খাওয়া হয় দুধ। তবে এর পরই যদি ভুল খাবার খাওয়া হয়; তাহলে পুষ্টির বদলে শরীরে সৃষ্টি হবে কঠিন রোগ। এ ছাড়াও দুধ খাওয়ার পর কোনো ভুল খাবার খেলে ক্লান্তিবোধ, বমি, ডায়রিয়া ও গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগতে হয়।

ডিম ও দুধ কখনো একসঙ্গে খাওয়া উচিত নয়। উচ্চ প্রোটিনসমৃদ্ধ পানীয়ের মধ্যে একটি হলো দুধ। ভুল করেও ডিম ও দুধ একসঙ্গে খাবেন না। দুধের সঙ্গে যে কোনো তেলে ভাজা খাবার খেলে মারাত্মক প্রভাব পড়ে শরীরে। এ কারণেই ডিম আর দুধও একসঙ্গে খাওয়া উচিত নয়।

সকালের নাস্তায় পাউরুটি, ডিম, কলা ও দুধ অনেকেই খেয়ে থাকেন। কোষ্ঠকাঠিন্য থেকে শুরু করে পেটের যাবতীয় সমস্যা বাড়ে কলা ও দুধ খেলে। এমনকি হজমেরও সমস্যা হয়। দুধের সঙ্গে কলা কখনোই খাবেন না।

দুধ ও টকদইয়ের মেলবন্ধনেও ক্ষতি হয় শরীরের। কারণ এই দুটি খাবার একসঙ্গে খেলে হজম হয় না। টকদইয়ের সঙ্গে কখনো গরম খাবার খাওয়া উচিত নয়।

ভুল করেও দুধের সঙ্গে কখনো লেবু খাবেন না। দুধ খাওয়ার এক ঘণ্টার মধ্যে কখনো টকজাতীয় খাবার খাবেন না। এতে এসিড হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এর থেকে পেটের সমস্যা বাড়ে।

মাছের কোনো পদ খাওয়ার পর দুধ খাবেন না। কারণ দুধ শরীর ঠান্ডা রাখে। মাছ ও দুধ একসঙ্গে খেলে শরীরে অ্যালার্জি হওয়ার ঝুঁকি বাড়ে।

দুধের সঙ্গে লবণ ব্যবহার করলে এর প্রোটিনগুলো কমে যায়।

পেঁয়াজের সঙ্গে দুধ একেবারেই খাবেন না। এতে চুলকানি ও সংক্রমণের সমস্যা বাড়তে থাকে।

মসলা ও ঝালজাতীয় খাবার একসঙ্গে খেলে সহজে হজম হয় না। এতে পেট ব্যথা ও গ্যাস্ট্রিক এমনকি বমিও হতে পারে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031