IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> পাশ করল ক্লিনিকে লাশ হওয়া সেই তানিয়া

পাশ করল ক্লিনিকে লাশ হওয়া সেই তানিয়া

ধূমকেতু নিউজ ডেস্ক : নওগাঁর ধামইরহাটে সরকারি এমএম ডিগ্রী কলেজের এইচএসসি ২০১৯-২০ শিক্ষাবর্ষের মানবিক বিভাগের মেধাবী শিক্ষার্থী তানিয়া আক্তার মিমের স্বপ্ন ছিল একজন সেবিকা হয়ে মানুষের সেবা করার। বাবা-মার অভাবের সংসারে নিজের পায়ে দাঁড়িয়ে স্বপ্ন পূরণের লক্ষে একটি বেসরকারি ক্লিনিকে চাকুরিও নিয়েছিলেন। কিন্তু সেই চাকুরিই তার জীবনের কাল হয়ে দাঁড়ায়।

মহামারি করোনায় পরীক্ষা ছাড়াই গত ৩০ জানুয়ারি এইসএসসি ও সমমানের ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফল অনুযায়ী, তানিয়া আক্তার মিম জিপিএ-২.৯২ পেয়ে পাশ করেছে। ফলাফল পেয়ে মিমের বন্ধু-বান্ধবীরা আনন্দ উল্লাসে মেতে উঠলেও মিমের পরিবারে নেই সে আনন্দের ছিঁটে ফোটাও। কারণ এই উৎসব মুহূর্তে মিম যে নেই তাদের মাঝে। তার এই ফলাফল তাই পরিবারের কাছে আক্ষেপ আরও বাড়িয়ে দিয়েছে।

গত বছরের ১৮ নভেম্বর পত্নীতলা ইসলামীয়া ডায়াগনস্টিক সেন্টারের একটি কক্ষ থেকে তানিয়া আক্তার মিমের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। ওই ক্লিনিকে এক বছর যাবৎ নার্স ও রিসিপশন বিভাগে দায়িত্ব পালন করে আসছিল সে।

তানিয়া আক্তার মিম ছিলেন উপজেলার ধামইরহাট ইউনিয়নের মইশর গ্রামের মিজানুর রহমানের মেয়ে। এ ঘটনায় তানিয়ার বাবা মো. মিজানুর রহমান জানান, আমার মেয়ে শৈশব থেকে খুব গোছালো স্বভাবের ছিল। তাকে হারিয়ে আমরা খুবই ভেঙে পড়ি। তার এই ফলাফলে আমরা খুবই খুশি হয়েছি। আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন।

মামলার বিষয়ে তিনি আরও বলেন, তিন জনকে আসামি করে থানায় একটি মামলা করেছিলাম। পিবিআই এক নম্বর আসামি মো. নিজাম উদ্দিন বাবুকে গ্রেফতার করলেও বাকি দুই আসামি এখনও পলাতক বলে জানা গেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31