ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : গোমস্তাপুরে নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তি কে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার বিকেলে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের মকরমপুর ব্রিজের নীচ থেকে বালু উত্তোলনের সময় রহনপুর পৌর এলাকার নুনগোলা মহল্লার মৃত নূর মোহাম্মদের ছেলে আবুল কাশেমকে ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি শাহরিয়ার নজির।
তিনি জানান, কিছু অসাধু ব্যক্তি নদীর পলিমাটি অবৈধভাবে উত্তোলন করে নদীকে ক্ষতিগ্রস্ত করছে এমন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।


