IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> রাজনীতি >> টপ নিউজ >> ‘কোথাও সরকারের মুখ দেখানোর জো নেই’

‘কোথাও সরকারের মুখ দেখানোর জো নেই’

ধূমকেতু নিউজ ডেস্ক : রাষ্ট্রযন্ত্র থেকে যে দুর্গন্ধ বের হচ্ছে, তা দেশ-বিদেশে ছড়িয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, সরকারের রাষ্ট্রযন্ত্র থেকে যে দুর্গন্ধ বের হচ্ছে তা দেশ-বিদেশে ছড়িয়ে পড়েছে। এই সরকারের আর কোথাও নিজেদের মুখ দেখাবার জো নেই।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ‘মিথ্যা মামলায়’ সাজা দেওয়ার প্রতিবাদে শুক্রবার সকালে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে এসব কথা বলেন।

রাজধানীর সুবাস্তু টাওয়ারের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বাড্ডা লিংক রোডের সামনে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, সরকারের দেশের মাটিতে পা রাখার জায়গা নেই। চারদিক থেকে ব্যর্থ হয়ে সরকার জিয়া পরিবারকে টার্গেট করে আবারও মিথ্যা মামলা দিয়ে এবং নানা ধরনের কুৎসা রটনা করে নিজেরা মনে করছে পার পেয়ে যাবে। কিন্তু জনগণের কাছে ইতোমধ্যে এই আওয়ামী সরকার গণধীকৃত হয়ে গেছে। সরকারের ক্ষমতায় থাকার আর কোনো ভিত্তি নেই ।

‘তাই পূর্বের বৈশিষ্ট্যের মতো প্রধানমন্ত্রীসহ অন্য মন্ত্রীরাও যে ব্যর্থ রাষ্ট্রের ভয়াবহ ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে দেশের জনপ্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যন তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলায় সাজা দিয়েছে। এটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। ’

যে কোনো মুহূর্তে এই সরকারের পতন ঘটবে উল্লেখ করে রিজভী বলেন, অনতিবিলম্বে দেশনায়ক তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার করে সাজা ও প্রত্যাহার করতে হবে। নইলে এক সম্মিলিত আন্দোলনের মাধ্যমে সরকারকে ধাক্কা দিয়ে পতন ঘটাতে জনগণ প্রস্তুতি নিচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31