IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিতফুলবাড়ীতে ১১০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণবিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে লাইনম্যানের মৃত্যুসিরাজগঞ্জে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে স্বেচ্ছাসেবীদের মতবিনিময় সভাশিক্ষার্থীদের চুল কেটে বিতর্কে, প্রধান শিক্ষককে সরানো হলো অন্য বিদ্যালয়েনেত্রকোণায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধর্ষণ, সেই শিক্ষকের মৃত্যুদণ্ডজলবায়ু সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান
Home >> টপ নিউজ >> প্রবাস >> নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পকে মনোনয়ন

নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পকে মনোনয়ন

ধূমকেতু নিউজ ডেস্ক : শান্তিতে ২০২১ সালের নোবেল পুরস্কারের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে মনোনীত করেছেন নরওয়ের এক আইনপ্রণেতা।

গত মাসে ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) সম্পর্ক স্বাভাবিক করার পথ সুগম করতে দু’দেশের মধ্যে চুক্তিতে মধ্যস্থতা করেছেন ট্রাম্প।

ঐতিহাসিক এ শান্তিচুক্তির কারণে নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পকে বুধবার মনোনীত করেছেন নরওয়ের পার্লামেন্ট সদস্য ক্রিশ্চিয়ান টিবরিং-জেড্ডে। এ নিয়ে দ্বিতীয়বার শান্তিতে নোবেলের জন্য ট্রাম্পের নাম প্রস্তাব করা হল।

ফক্স নিউজে আইনপ্রণেতা টিবরিং-জেড্ডে বলেছেন, “আমি মনে করি, নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন প্রার্থী অধিকাংশের তুলনায় ট্রাম্পই বিভিন্ন দেশের মধ্যে শান্তি স্থাপনের জন্য বেশি চেষ্টা করেছেন।”

“ইসরায়েল-ইউএই’র মধ্যে শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্পের ভূমিকার জন্য এই মনোনয়ন। এটি একটি চমৎকার চুক্তি।”

নোবেল কমিটির কাছে লেখা মনোনয়নের চিঠিতে টিবরিং-জেড্ডে লিখেছেন, “এ চুক্তির ফলে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেরও আরব আমিরাতের পথে হাঁটার আশা জেগে উঠেছে। চুক্তিটি মধ্যপ্রাচ্যের জন্য বড় পরিবর্তন নিয়ে আসতে পারে, যা এ অঞ্চলকে সহযোগিতা ও সমৃদ্ধশালী অঞ্চলে পরিণত করতে পারে।”

এর আগে ২০১৯ সালেও ট্রাম্পকে মনোনীত করেছিলেন টিবরিং-জেড্ডে। সেবার উত্তর কোরিয়াকে ঘিরে ট্রাম্পের কূটনৈতিক প্রচেষ্টা বিশেষত, সিঙ্গাপুরে দেশটির নেতা কিমের সঙ্গে ঐতিহাসিক বৈঠকের কারণে শান্তিতে নোবেলের জন্য ট্রাম্পের নাম বলেছিলেন জেড্ডে।

এবছর ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কারণেও ট্রাম্পকে মনোনীত করছেন বলে জানিয়েছেন জেড্ডে। তবে নোবেল কমিটির কাছে মনোনয়ন পাঠানোর শেষ তারিখ ছিল ৩১ জানুয়ারি।

অর্থাৎ, এবছরের নোবেলের জন্য মনোনয়ন পাঠানোর সময়সীমা এরই মধ্যে পেরিয়ে গেছে। নরওয়ের অসলোয় এবছর নোবেল জয়ীর নাম ঘোষণা করা হবে ৯ অক্টোবরে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31