IMG-LOGO

বুধবার, ২৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে লোকমোর্চার উদ্যোগেগ্রামীণ সড়কে বৃক্ষরোপণ অভিযান‘জনদুর্ভোগ বিবেচনায় সর্বনিম্ন ভাড়া বাড়ানো হয়েছে’মান্দায় লোকমোর্চা কমিটির ষান্মাসিক সভাচাঁপাইনবাবগঞ্জের যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত মাদক মামলার আসামি জুয়েল গ্রেপ্তারহজযাত্রী নিবন্ধনের সময় শেষ হচ্ছে কাল, পূরণ হচ্ছে না কোটানির্বাচন শেষে চুক্তি নয়তো ধ্বংস: জাতিসংঘে ইরানকে ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারিপরিকল্পিত সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে পলাশবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ‘রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিকল্প নেই’রাজশাহীতে কোল্ড স্টোরেজে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলনজাতীয় হকি তারকা মিন্টু ও রেজার মৃত্যুবার্ষিকীতে বৈকালী সংঘের শোক র‍্যালিউত্তরবঙ্গের কৃষি ও উদ্যোক্তাদের জন্য১৩ হাজার কোটি টাকার অর্থায়নগোমস্তাপুরের রামদাস বিলের সৌন্দর্য বর্ধনে তালগাছ রোপন শুরুদেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশগোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি বারীরগোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা
Home >> ধর্ম >> জান্নাতে যেতে হজরত আলির ৬ উপদেশ

জান্নাতে যেতে হজরত আলির ৬ উপদেশ

ধূমকেতু নিউজ ডেস্ক : জান্নাত মুমিনের সর্বোচ্চ চাওয়া। শেষ আশ্রয় স্থল। এ কারণে কুরআন-সুন্নাহর বর্ণনায় জান্নাতের অগণিত নেয়ামতের কথা বলা হয়েছে। এ জান্নাত পাওয়ার জন্য প্রয়োজন সঠিক পথে চলা। বিশেষ করে ৬টি গুণ নিজের মধ্যে বাস্তবায়ন করা জরুরি। জান্নাত লাভের সেই কাঙ্ক্ষিত ৬ উপদেশ কী?

হজরত আলি রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ‘যার মধ্যে ৬ টি গুণ থাকবে, সে এমন কোনো রাস্তায় পা দেবে না; যা তাকে জান্নাত থেকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। জান্নাত পাওয়ার সেই ৬টি গুণ বা কাজ হলো-

আল্লাহ তাআলাকে চেনা এবং তার আদেশগুলো মেনে চলা।
শয়তান সম্পর্কে জানা এবং শয়তানকে অমান্য করা। অর্থাৎ শয়তানের পথে ও মেতে জীবন পরিচালনা করা থেকে নিজেকে বিরত রাখা।
সত্য জানা এবং সত্যতার অনুসরণ করে জীবন পরিচালনা করা।
মিথ্যা সম্পর্কে জানা এবং মিথ্যার আক্রমণ ও প্রতারণা থেকে দূরে থাকা।
দুনিয়ার জীবন সম্পর্কে জানা এবং দুনিয়ার ক্ষতিকর লোভ-লালসা ও জীবনাচার এড়িয়ে চলা।
পরকাল সম্পর্কে জানা এবং পরকালের সফলতা লাভে কামিয়াবির পথ অনুসন্ধান করা। (ইহইয়াউ উলুমিদ্দিন)

মনে রাখা জরুরি
ময়াবি এ দুনিয়ায় জীবন পরিচালনা ও বিচরণ করা সহজ; কিন্তু দুনিয়ার মায়াজাল থেকে বেরিয়ে সঠিক পথের ওপর জীবন পরিচালনা করা খুবিই কঠিন। যারা হজরত আলি রাদিয়াল্লাহু আনহু ঘোষিত ৬টি গুণ নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারবে। তারাই দুনিয়া ও পরকালের চিরস্থায়ী জীবনে হবে সফল।

সুতরাং মুমিন মুসলমানে উচিত, ভালো কাজের দিকে অন্তর আকৃষ্ট করতে সচেষ্ট থাকা। বেশি বেশি এ দোয়া করাও জরুরি-
يَا مُقَلِّبَ الْقُلُوبِ ثَبِّتْ قَلْبِي عَلَى دِينِكَ
উচ্চারণ : ‘ইয়া মুকাল্লিবাল কুলুবি ছাব্বিত কালবি আলা দিনিকা।’
অর্থ : ‘হে মনের পরিবর্তনকারী!আমার মনকে তোমার দ্বীনের ওপর স্থির রাখো।’ (তিরমজি)

এতে আল্লাহ তাআলা বান্দার অন্তরকে পরিবর্তন করে দিতে পারেন। সঠিক পথে পরিচালিত করতে পারেন। কেননা তিনি সর্বোত্তম অন্তর পরিবর্তনকারী।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে দুনিয়ার সব মায়াজাল থেকে বেঁচে থেকে পরকারের প্রস্তুতি ও জান্নাত লাভের তাওফিক দান করুন। আমিন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031