IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যেথাইল্যান্ডের পর্যটন দ্বীপে একের পর এক ভবনে আগুনে নিহত ১১ফুলবাড়ীর সীমান্তঘেঁষা গ্রামে ঐতিহ্যবাহী নবান্ন উৎসব, আনন্দে মাতলেন গ্রামবাসীগোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি, বডি ক্যামেরা ও ড্রোন দিয়ে নজরদারিবঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় ‘আকভানের’ প্রভাব বাংলাদেশে পড়বে কিবাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবি
Home >> রাজশাহী >> বাঘায় ইসলামী মহাসম্মেলনের পোষ্টারে বিতর্কিত ব্যাক্তির নাম

বাঘায় ইসলামী মহাসম্মেলনের পোষ্টারে বিতর্কিত ব্যাক্তির নাম

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘার হেদাতী পাড়া দারুল হুদা ইসলামী মাদ্রাসায় আগামী ২০ তারিখ অনুষ্ঠিত হবে ইসলামী মহাসম্মেলন। এই সম্মেলনকে ঘিরে ইতোমধ্যে পোষ্টার সেটে দেয়া হয়েছে দেয়ালে-দেয়ালে। আর সেই পোষ্টারে বক্তার নামের তালিকায় রয়েছেন সরকারি ভাবে নিষিদ্ধ এক বিতর্কিত ব্যাক্তির নাম। তিনি হলেন ড. মুজাফফর বিন মুহসিন।

অনুসন্ধ্যানে জানা গেছে, সাম্প্রদায়িক উসকানী প্রদানকারী উগ্রবাদী বক্তাদের নামে সরকারি ভাবে একটি নিষিদ্ধ তালিকা সম্পন্য হয়েছে। এ তালিকায় ১৭ জনের মধ্যে ১২ নাম্বার সিরিয়ালে রয়েছেন ড. মুজাফফর বিন মুহসিন। তিনি মওলানা নুরুল ইসলাম হত্যা মামলার আসামী। এ মামলায় দির্ঘ সময় কারাগারে থেকে এই মুহুর্তে জামিনে রয়েছেন। বর্তমানে বাঘা উপজেলার হেদাতিপাড়া বাউসা গ্রামে নিজ অর্থায়নে তিনি প্রতিষ্ঠা করেছেন দারুল হুদা ইসলামী কমপ্লেক্্র।

স্থানীয় লোকজন জানান, আগামী ২০ ফেব্রæয়ারী ঐ প্রতিষ্ঠানে বাউসা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামকে সভাপতি এবং স্থানীয় সাংসদ ও মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে প্রধান অতিথি করে একটি মহাসম্মেলনের ডাক দেয়া হয়েছে। এ জন্য তৈরী করা হয়েছে পোষ্টার। আর সেই পোষ্টারে বক্তা হিসাবে বিতর্কিত ব্যাক্তি ড. মুজাফফর বিন মুহসিনের নাম উল্লেখ রয়েছে। আর এ নিয়ে এলাকায় শুরু হয়েছে বিতর্কের ঝড়।

এ বিষয়ে জানতে চাইলে ড. মুজাফফর বিন মুহসিন বলেন, আমি হত্যা মামলার আসামী হয়ে হাজত নিবাস করেছি সত্য। তবে সরকারি ভাবে নিষিদ্ধ ইসলামী বক্তাদের তালিকায় আমার নাম অর্ন্তরভুক্ত হয়েছে-কি-না সেটি আমার জানা নেই। আমি দু’দিন আগেও নাটোরে জালসা করে এসেছি।

এদিকে, স্থানীয় সাংসদ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের (এপিএস) সিরাজুল ইসলাম বলেন, মন্ত্রীর নির্বাচনী এলাকা (চারঘাট-বাঘায়) কোন সভা-সিমিনার, খেলা-ধুলা, জালসা ইত্যাদি অনুষ্ঠিত হলে প্রধান অতিথি হিসাবে স্যারের নাম প্রকাশ করা হয়ে থাকে। এ জন্য কেউ-কেউ অনুমতি নেন। আবার অনেকেই অনুমতি না-নিয়ে নাম প্রচার করে থাকেন। তবে বাউসায় ইসলামী মহাসম্মেলনের বিষয়ে কোন অনুমতি দেয়া হয়নি। এদিক থেকে বাউসা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান তার নাম লেখার বিষয়ে অবগত আছেন বলে উল্লেখ করেন।

বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, কোন এলাকায় সভা-সেমিনার করতে হলে (ডি.এম) মহামান্য আদালতের ম্যাজিস্ট্রেট কর্তৃক অনুমতি নিতে হয়। এ মর্মে আমার কাছে কোন চিঠি আসেনি। ড. মুজাফফর বিন মুহসিন যদি ওই সম্মেলনে বক্তব্য প্রদান করেন তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31