IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> জাতীয় >> লিড নিউজ >> ‘দেশে টাকার অভাব নাই, অভাব শুধু ঈমানের’

‘দেশে টাকার অভাব নাই, অভাব শুধু ঈমানের’

ধূমকেতু নিউজ ডেস্ক : পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, ‘আমাদের টাকার কোনো অভাব নেই; অভাব শুধু আমাদের ঈমানের। লোভ আর চুরি স্বভাব আমাদের উন্নয়নের সময় নষ্ট করছে।’ আমরা দেশে পদ্মা সেতু করেছি। সিলেট-ঢাকা সড়ক করবো দুই হাজার কোটি টাকা দিয়ে। সুনামগঞ্জ-মোহনগঞ্জ রেললাইন হবে চার হাজার কোটি টাকা দিয়ে।

শনিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ২০ শয্যার হাসপাতালের উদ্বোধন শেষে সভায় পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন।

এমএ মান্নান বলেন, ‘জনগণের ভোটে আমরা ক্ষমতায় এসেছি। যতদিন জনগণ চাইবে ততদিন আমরা মানুষের কাজ করবো।’ ‘বিএনপির একদফা হাস্যকর, অহেতুক কথাবার্তা। তারা অহেতুক কিছু কথাবার্তা বলে দেশের মানুষের শান্তি নষ্ট করতে চায়। আমরা বিএনপির কথায় কান না দিয়ে বাংলাদেশকে বিশ্বের দরবারে তুলে ধরতে চাই।’

তিনি আরা বলেন, আওয়ামী লীগ দেশ স্বাধীন করেছে। আওয়ামী লীগ দেশের মানুষের ভোটে বিজয়ী হয়ে দেশ শাসন করছে। দেশের মানুষ জানে আওয়ামী লীগের শাসনামলে বাংলাদেশে যে উন্নয়ন হয়েছে, তা আর কোনো সরকারের সময়কালে হয়নি।

সভায় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম-সচিব মিজানুর রহমান, সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. শামস উদ্দিন, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল, দিরাই পৌরসভার সাবেক মেয়র মোশারফ মিয়া প্রমুখ।

প্রসঙ্গত, ২০১৩ সালের ২৩ অক্টোবর দিরাইয়ের জগদল বাজারের পাশে ২০ শয্যার হাসপাতালটি সুনামগঞ্জ-২ আসনের প্রয়াত সংসদ সদস্য তৎকালীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত ও প্রধানমন্ত্রীর তৎকালীন উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী উদ্বোধন করলেও এটির কার্যক্রম আর চালু হয়নি। উদ্বোধনের প্রায় ৮ বছর পর শনিবার পরিকল্পনামন্ত্রী এর আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news