IMG-LOGO

বৃহস্পতিবার, ১ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

১৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী রেলওয়ে স্টেশন পরিদর্শন করলেন ভূমিমন্ত্রী মিনুসঠিক পথে দেশ পরিচালার ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম: বিভাগীয় কমিশনারগ্যাস সিলিন্ডার, কসমেটিকস ও নিত্যপণ্যের দোকানে জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযান ও জরিমানাপুঠিয়ায় জুয়া ও মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ছয় মাসের কারাদণ্ডকলম থেমেছে সাংবাদিক আবু সাঈদের, তাঁর পরিবারের পাশে দাঁড়ালেন এমপি ফজলে হুদাকুষ্টিয়ায় দুই মাসে অ্যানথ্রাক্সে রোগী আক্রান্ত ৫৪ জননওগাঁ জেলা জিয়া সাইবার ফোর্সের সহ-সভাপতি ইয়াবাসহ আটকরাণীনগর মহিলা কলেজে নবীন-বরণনবীন শিক্ষকদের বরণে মুখর সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিস‘চরিত্র ছোট-বড় বিষয় নয়, বিশ্বাসযোগ্য করে তোলাই গুরুত্বপূর্ণ’সিরাজগঞ্জ আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভারাজশাহী মহানগরীতে নির্মাণাধীন তিনটিফ্লাইওভার পরিদর্শন করলেন রাসিক প্রশাসকচাঁপাইনবাবগঞ্জে জমি কিনে বিপাকে পুলিশ সদস্যের পরিবার, ‘মিথ্যা মামলার আসামিনিয়ামতপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিতফেনীতে বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
Home >> টপ নিউজ >> প্রবাস >> যুদ্ধ থেকে সরে আসলো চীন-ভারত

যুদ্ধ থেকে সরে আসলো চীন-ভারত

ধূমকেতু নিউজ ডেস্ক : পূর্ব লাদাখ সীমান্তে চলমান উত্তেজনা নিরসনে পাঁচ দফা পরিকল্পনার বিষয়ে একমত হয়েছে ভারত ও চীন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাশিয়ার মস্কোতে ‘সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন’ সম্মেলনের পার্শ্ব বৈঠকে মিলিত হয়ে এ কথা জানান দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী।

নতুন এ পরিকল্পনার মধ্যে রয়েছে সীমান্ত ব্যবস্থাপনায় দুই দেশের মধ্যে বলবৎ ১৯৯৩ এবং ১৯৯৬ সালের সীমান্ত চুক্তিগুলো মেনে চলা এবং যে কোনো ধরনের উত্তেজনা নিরসনে সীমান্তে শান্তি ও শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করা।

এসময়, চীনা সেনাদের আগ্রাসী ও উস্কানিমূলক আচরণের কারণেই সীমান্তে প্রতিনিয়ত উত্তেজনা বাড়ছে বলে জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। একইসঙ্গে, চীনা সেনাদের এমন আচরণ দ্বিপক্ষীয় চুক্তির লঙ্ঘন বলেও জানান তিনি।

গেল কিছুদিন ধরেই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে লাদাখ সীমান্তে। সম্প্রতি নিজেদের শক্তি প্রদর্শনে ভারি সামরিক সরঞ্জামসহ বিপুল সংখ্যক সেনা মোতায়েন করে ভারত ও চীন। সেখানে ফাঁকা গুলির ছোঁড়ার ঘটনাও ঘটে।

গেল জুনে ওই সীমান্তে দুই পক্ষের সৈন্যদের মধ্যে হাতাহাতি লড়াইয়ে অন্তত ২০ জন ভারতীয় সৈন্য নিহত হয়। এরপর থেকেই দু’দেশের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

আলোচনার পর দু’দেশ যৌথ বিবৃতিতে জানিয়েছে যে, কোন পক্ষই সীমান্তে অস্থিরতা চায় না।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930