IMG-LOGO

রবিবার, ২৭ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
হাম উপসর্গে দেশে আরও ৯ শিশুর মৃত্যুভারতে বিমান মহড়ায় বাংলাদেশসহ ৯ দেশ, অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমানমহাদেবপুরে সর্বমঙ্গলা উচ্চ বিদ্যালয়ের৩ তলা বিশিষ্ট নতুন ভবনের উদ্বোধনইসলামিয়া সরকারি কলেজের খেলার মাঠ উন্নয়ন ও অভিযাত্রী সংসদের ভবণ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন‘বিশ্ব ব্যবস্থায় রূপান্তর নয় ভাঙন চলছে’জেলা পরিষদ প্রশাসকে সম্মাননা স্মারক প্রদানবাগমারায় ৭ ওয়ারেন্টের আসামি সাভার থেকে গ্রেপ্তার‘‘বিএনপি চাঁদাবাজ দল’,এটা সালমানের ঢালাও অভিযোগ’রাণীনগরে ৫৩টি প্রাথমিক বিদ্যালয় ভবনের বিম-ওয়ালে ফাটল ॥ খসে পরছে ছাদের পলেস্তারা।চরম আতংক-উৎকন্ঠায় শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরামহাদেবপুরে মসজিদের জমি দখল করে পাশে নতুন অস্থায়ী ওয়াকিতিয়া মসজিদ নির্মাণ, গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কারাজশাহীতে সাংবাদিক হেলাল উদ্দিনকে সংবর্ধনা!সংবাদকেন্দ্রিক সাংবাদিকতার ওপর গুরুত্বারোপঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ‘সালমান মুক্তাদিরের উচিত ছিলো পুরো ঘটনা জেনে মন্তব্য করা’বাগমারায় আওয়ামী লীগের চার নেতা গ্রেপ্তাররাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩
Home >> প্রবাস >> লিড নিউজ >> ভারতে বিমান মহড়ায় বাংলাদেশসহ ৯ দেশ, অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান

ভারতে বিমান মহড়ায় বাংলাদেশসহ ৯ দেশ, অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান

ধূমকেতু নিউজ ডেস্ক : বাংলাদেশসহ নয় দেশের অংশগ্রহণে শুরু হয়েছে বহুজাতিক বিমান মহড়া ‘তারং শক্তি-২৬’। ভারতের যোধপুরে অনুষ্ঠিত এ মহড়ায় প্রথমবারের মতো অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান।

গত শনিবার (২৬ সেপ্টেম্বর) ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞাপন

তিনি বলেন, বহুজাতিক বিমান মহড়ায় প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের পঞ্চম প্রজন্মের এ যুদ্ধবিমানগুলো অংশ নিচ্ছে। মহড়ায় অংশ নিতে ছয়টি এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান ও ২০০ জনের বেশি মার্কিন বিমানসেনা ভারতে পৌঁছেছেন।

যোধপুরে পৌঁছানো ছয়টি এফ-৩৫ যুদ্ধবিমানের ছবিও প্রকাশ করেছেন সার্জিও গোর। তিনি জানান, ভারতীয় বিমানবাহিনীসহ মহড়ায় অংশ নেওয়া অন্যান্য দেশের বিমানবাহিনীর সঙ্গে এসব যুদ্ধবিমানও মহড়ায় অংশ নেবে।
বিজ্ঞাপন

ভারতের বিমানবাহিনী জানিয়েছে, ‘তারং শক্তি ২৬’ মহড়া ২৬ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত চলবে। ভারতের যোধপুর বিমানঘাঁটি ও আশপাশের কয়েকটি ঘাঁটিতে এ মহড়া অনুষ্ঠিত হবে। এতে প্রায় ৪০টি দেশ অংশ নেবে।

এর মধ্যে আয়োজক ভারতসহ অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ফ্রান্স, জার্মানি, গ্রিস, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্রের বিমান সরাসরি মহড়ায় অংশ নেবে। বাকি ৩২টি দেশ পর্যবেক্ষক হিসেবে মহড়ায় যুক্ত থাকবে।

মহড়ায় ভারত রাফাল, মিরাজ-২০০০, জাগুয়ার, তেজস, মিগ-২৯ ও সুখোই-৩০ এমকেআইসহ বিভিন্ন ধরনের যুদ্ধবিমান নিয়ে অংশ নিচ্ছে। পাশাপাশি, যুক্তরাষ্ট্রের এফ-৩৫, ফ্রান্সের রাফাল, সংযুক্ত আরব আমিরাতের এফ-১৬ এবং বাংলাদেশের সি-১৩০জে উড়োজাহাজও মহড়ায় অংশ নিচ্ছে।
বিজ্ঞাপন

ভারতের বিমানবাহিনী জানিয়েছে, বিভিন্ন দেশের বিমানবাহিনীর মধ্যে সমন্বয় বাড়ানোই এ মহড়ার অন্যতম উদ্দেশ্য। একই সঙ্গে যৌথভাবে বিভিন্ন ধরনের বিমান অভিযান পরিচালনার অভিজ্ঞতা অর্জনের সুযোগও তৈরি হবে।

মহড়ায় আকাশ প্রতিরক্ষা, গোয়েন্দা নজরদারি, বিমান পরিবহন ও আকাশে জ্বালানি সরবরাহসহ বিভিন্ন ধরনের অভিযান পরিচালনার অনুশীলন করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ