IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> রাজনীতি >> পবায় নৌকার সমাবেশ, ধানের শীষের গণসংযোগ

পবায় নৌকার সমাবেশ, ধানের শীষের গণসংযোগ

ধূমকেতু প্রতিবেদক : সোমবার বিকালে হুজুরীপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। নৌকার প্রার্থী মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন।

বিশেষ অতিথি ছিলেন, নওহাটা পৌর নবনির্বাচিত মেয়র হাফিজুর রহমান হাফিজ, পবা উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরজিয়া বেগম, ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খান, পবা উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি গোলাম মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, ইউপি চেয়ারম্যান বজলে রেজবি আল হাসান মুঞ্জিল, মফিদুল ইসলাম বাচ্চু, কামরুল হাসান রাজ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, হুজুরীপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি লুৎফর রহমান ও সভা পরিচালনা করেন, সাধারণ সম্পাদক আব্দুল হালিম।

সার্বিক দায়িত্বে ছিলেন, হুজুরীপাড়া ইউনিয়ন চেয়ারম্যান গোলাম মোস্তফা।

উপস্থিত ছিলেন পবা উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক ইকবাল আহমেদ, ছাত্রলীগ সভাপতি ফরিদুল ইসলাম রাজুসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা এলাকার উন্নয়নের জন্যই নৌকা প্রতিকে ভোট দিতে বলেন।

এদিকে নৌকার প্রার্থীর ন্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনীত প্রার্থী মামুনুর সরকার জেডও সভা-সমাবেশ ও গণসংযোগে ছুটে চলেছেন সমান তালে। তিনিও চেষ্টা করছেন উপজেলার প্রতিটি ইউনিয়ন, পৌরসভা, ওয়ার্ড ও গ্রামে যেয়ে জনগণের সাথে সাক্ষাত করে এবং ধানের শীষে ভোট দেয়ার আবেদন জানাচ্ছেন।

সোমবার দিনব্যাপি তিনি নওহাটা পৌরসভা বাজার, বায়া বাজার, দামকুড়া বাজার ও শীতলাই্ বাজার এলাকায় প্রচারণা করছেন।

তাঁর সঙ্গে রয়েছেন নওহাটা পৌর বিএনপির আহ্বায়ক ও পৌর মেয়র আলহাজ্ব মকবুল হোসেন, নওহাটা পৌর বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম রফিক, মহানগর কৃষক দলের আহ্বায়ক ওয়াদুদ হাসান পিন্টু, নওহাটা পৌর বিএনপির সদস্য এমদাদুল হক ও আশরাফ আলী, পবা উপজেলা যুবদলের আহŸায়ক ও জেলা যুবদলের সহ-সভাপতি সুলতান আহম্মেদ ও শরিফুর রহমান শরীফ, নওহাটা পৌর যুবদলের আহ্বায়ক সুজন মোল্লা, যুবনেতা রবিউল ইসলাম, মিজানুর রহমান মিলন, পরশ ও ফয়সাল আহম্মেদ রক্সি।

এসময় উপস্থিত ছিলেন, নওহাটা পৌর ছাত্রদলের আহŸায়ক সোহেল রানা, সদস্য সচিব ফয়সাল কবীর সজল, সদস্য শাকিল ও সানোয়ারসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী। উপস্থিত নেতৃবৃন্দ ধানের শীষের পক্ষে সে স্লোগান দেন এবং ভোট প্রার্থনা করেন।

রাজশাহীর পবা উপজেলা উপনির্বাচন আগামী ২৮ ফেব্রæয়ারী। এই নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী ও হ্যারিকেল প্রতিকের প্রার্থী আফজাল হোসেন সভা-সমাবেশে ব্যস্ত সময় পার করছেন। পাশাপাশি ধানের শীষের প্রার্থী মামুনুর সরকার জেড উচ্চ আদালতে প্রার্থীতা ফিরে পেয়ে সকাল থেকে রাত পর্যন্ত জোরেশোরে গণসংযোগে ব্যস্ত রয়েছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31