IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> জাতীয় >> লিড নিউজ >> সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

ধূমকেতু নিউজ ডেস্ক : নিজ নিজ কর্মক্ষেত্রে সততা, দক্ষতা ও কর্তব্যনিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার মেরিন একাডেমির চট্টগ্রাম ক্যাম্পাসে ৫৫তম ক্যাডেটদের ‘মুজিববর্ষ গ্রাজুয়েশন প্যারেড’ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী।

প্রশিক্ষণার্থী ক্যাডেটদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘তোমরা নতুন জীবনে পদার্পণ করবে। সবাই যখন যে দেশে কাজ করবে, সে দেশের নিয়ম মেনে চলবে। শৃঙ্খলা মেনে চলবে, যাতে বাংলাদেশের মর্যাদা সমুন্নত হয়। নিজ নিজ কর্মক্ষেত্রে সততা, দক্ষতা ও কর্তব্য নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে।’

তিনি বলেন, ‘প্রজন্মের পর প্রজন্মের কর্মসংস্থান ও আর্থ-সামাজিক উন্নয়ন আমাদের লক্ষ্য। এখানে ট্রেনিংয়ের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। এই একাডেমি থেকে ট্রেনিং নিয়ে দেশ-বিদেশের বিরাট দায়িত্ব পালন করতে যাচ্ছ। তোমাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এটা বড় চ্যালেঞ্জিং পেশা।’

প্রধানমন্ত্রী বলেন, ‘নদীমাতৃক বাংলাদেশের নৌপথ আরও উন্নত ও সচল করে দিচ্ছি। যোগাযোগ ও ব্যবসা-বাণিজ্য প্রসারে এটি অনেক কাজে লাগবে। ’

তিনি আরও বলেন, ‘করোনায় আমাদের সব স্থবির হয়ে গেছে। আমরা নানা উদ্যোগ নিয়ে মানুষকে সব ধরনের সহযোগিতা করেছি। সবার আগেই ভ্যাকসিন এনে দিচ্ছি। তারপরও সবাইকে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলতে হবে। ’

শেখ হাসিনা বলেন, ‘দেশটাকে এগিয়ে নিয়ে যেতে চাই। জাতির পিতা পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে এসে একটা স্বাধীন রাষ্ট্রের কাঠামো গড়ে তুলেছিলেন। সংবিধান করে দেন। সমুদ্রসীমা আইনও করে দিয়ে গেছেন। ’

তিনি বলেন, ‘আমরা সরকারে আসর পর মেরিন একাডেমির উন্নয়নের জন্য নানা উদ্যোগ নিয়েছি। ডিজিটালাইজড করার ব্যবস্থা করেছি। ২০১৯-২০ অর্থবছরে ১৬৫ কোটি টাকার উন্নয়নমূলক কাজ করছি। এই একাডেমিকে পূর্ণাঙ্গ রূপ দিতে যাচ্ছি, আন্তর্জাতিক মান বজায় রেখে যেন প্রশিক্ষণ দিতে পারে।’

প্রসঙ্গত, প্রায় সাড়ে চার হাজার ক্যাডেট এখান থেকে প্রশিক্ষণ নিয়ে দেশ-বিদেশে পেশাগত অবদান রাখছেন। আজ ৫৫ ব্যাচের ১৯২ ক্যাডেট গ্রাজুয়েশন সম্পন্ন করেন। মেরিন একাডেমির অ্যাডজুটেন্ট গোলাম মোস্তফা ৫৫তম ব্যাচের প্রশিক্ষণপ্রাপ্ত ক্যাডেটদের শপথ পড়ান। ক্যাপ্টেন ও চিফ ক্যাপ্টেনকে প্রধানমন্ত্রীর পক্ষে যথাক্রমে মেরিন একাডেমি পদক ও রাষ্ট্রপতি স্বর্ণপদক তুলে দেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব তোফাজ্জল হোসেন মিয়া, নৌ পরিবহন সচিব মেসবাহ উদ্দিন আহমেদসহ সরকারের পদস্থ কর্মকর্তাগণ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31