IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে যুগ্ম সচিবের খাল খনন পাইলট প্রকল্পের স্থান পরিদর্শননন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা মিথ্যা, সংবাদ সম্মেলনে দাবি দলের নেতাদেরকুষ্টিয়া জেলা কারাগার লক্ষ্য করে বোমা নিক্ষেপ, আতঙ্কপোরশায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভাসিংড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন‘প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার’মহাদেবপুরে জেন্ডার সমতা ও জলবায়ু নায্যতা বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যুসাপাহারে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনসিংড়ায় চেয়ারম্যান প্রার্থী আমিনুর শেখের উঠান বৈঠকরাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩
Home >> নগর-গ্রাম >> মহাদেবপুরে গোপনাঙ্গ ও গলা কেটে আদিবাসী যুবকের আত্মহত্যার চেষ্টা

মহাদেবপুরে গোপনাঙ্গ ও গলা কেটে আদিবাসী যুবকের আত্মহত্যার চেষ্টা

আত্মহত্যা, লাশ, মরদেহ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : নওগাঁর মহাদেবপুরে দেশীয় অস্ত্র দিয়ে নিজের হাত পায়ের রগ, গলা, গোপনাঙ্গসহ শরীরের বিভিন্ন জায়গায় কেটে আত্মহত্যার চেষ্টা করেছে এক আদিবাসী যুবক। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে নওগাঁর মহাদেবপুর উপজেলার চেরাগপুর ইউনিয়নের মাইবাদিঘি গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাইবাদিঘি গ্রামের মৃত আজিজ পাহানের ছেলে বিশু পাহান (৩৫) বুধবার ভোররাতে সকলের অজান্তে হাতে ধারালো অস্ত্র নিয়ে নিজ ঘরের টিনের চালার উপর উঠে পড়ে। পরে বিশু পাহানের স্ত্রী স্বামীকে ঘরে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করলে এক পর্যায়ে তাকে ঘরের চালার উপর দেখতে পান তার স্ত্রী জোসনা পাহান। বিষয়টি প্রতিবেশীদের জানানোর পর অনেকে বিভিন্ন উপায়ে তাকে ঘরের চালার উপর থেকে নামানোর চেষ্টা করলেও সকলেই ব্যর্থ হন। পরে ঘটনাটি স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে স্থাানীয় প্রসাশনকে জানালে মহাদেবপুর থানাধীন নওহাটা পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই জিয়াউর রহমান সঙ্গীয় ফোর্স এবং নওগাঁ ফায়ার সার্ভিসের ফোর্স সহ ঘটনাস্থলে পৌঁছে বিভিন্ন কায়দায় তাকে উদ্ধারের চেষ্টা করেন। স্থানীয় কয়েকজন যুবকের সহযোগিতায় তাকে উদ্ধারের চেষ্টা চালানোর সময় বিশু পাহান নিজে নিজের হাত পায়ের রগ, গলা, গোপনাঙ্গসহ শরীরের বিভিন্ন জায়গায় কেটে আত্মহত্যার চেষ্টা করে। পরবর্তীতে তাকে মারাত্মক জখম অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন উদ্ধারকারি দল। তাৎক্ষণিকভাবে তাকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি কারানোর পরামর্শ দেন।

পারিবারিক সূত্রে জানা যায়, বর্তমানে তার অবস্থা আশংকাজনক (এই প্রতিবেদন লিখা পর্যন্ত)। পরিবার ও স্থানীয়রা জানান প্রায় এক বছর পূর্বেও বিশু পাহান এমন উগ্র আচরণ করেন, তবে সে সময় চিকিৎসা করালে গত ১ বছর যাবত সুস্থ ছিলেন তিনি। কিন্তু হঠাৎ এমন আচরণ নিয়ে সকলেই শঙ্কিত।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে নওহাটা পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই জিয়াউর রহমান বলেন, একজন সুস্থ মস্তিষ্কের মানুষ এমন কাজ করতে পারেনা। বিশু পাহান মানসিক ভারসাম্যহীন।

এ বিষয়ে মহাদেবপুর থানার ওসি নজরুল ইসলাম জুয়েল জানান, বিষয়টি সম্পর্কে আমি ইতিমধ্যে অবগত হয়েছি, বিশু পাহান হঠাৎ কেন এমন আচরণ করল তা গুরুতসহকারে ক্ষতিয়ে দেখা হচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31