IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> বিনোদন >> ডিভোর্স নোটিশ দিয়েছেন স্বামী, নুসরাত বললেন ‘ভুয়া’

ডিভোর্স নোটিশ দিয়েছেন স্বামী, নুসরাত বললেন ‘ভুয়া’

ধূমকেতু নিউজ ডেস্ক : নায়িকা নুসরাতের সঙ্গে ব্যবসায়ী নিখিল জৈনের সম্পর্ক গড়ে ওঠে ২০১৮ সালে। প্রেমের পর বেশ ঘটা করে নুসরাত বিয়ে করেছিলেন ২০১৯ সালের ১৯ জুন। সেই বিয়ে হয়েছিল সুদূর তুরস্কে। সেখানে উপস্থিত ছিলেন দুই পরিবারের হাতে গোনা কিছু সদস্য ও বন্ধুবান্ধব।

এই বিয়ের পর নুসরাত-নিখিল কলকাতায় এসে আয়োজন করেছিলেন বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ টালিউডের একঝাঁক তারকা এবং কলকাতার বিশিষ্টজনেরা।

দুই বছর না যেতেই সংসার ভাঙতে চলেছে, এমনই গুঞ্জন চারদিকে। কিন্তু কেন? কী এমন ঘটল তাদের দাম্পত্য জীবনে?

নুসরাত জাহানকে বিবাহবিচ্ছেদের নোটিশ দিয়েছেন নিখিল জৈন। কলকাতার গণমাধ্যমগুলোতে এমন খবরই দেখা যাচ্ছে কয়েকদিন ধরে। তবে এ নিয়ে মুখ খুলেছেন নুসরাত। তিনি দাবি করেছেন, খবরটি ভুয়া।

নুসরাতের পক্ষ থেকে গণমাধ্যমে জানানো হয়েছে, দাম্পত্য জীবনে কিছু সমস্যা থাকলেও তা সমাধানের চেষ্টা চলছে।

মাসখানেক আগেই নিখিলের এক ইনস্টাগ্রাম পোস্টে ইঙ্গিত ছিল সম্পর্কের ভাঙনের। নিজের ছবি ইনস্টাগ্রাম প্রোফাইলে আপলোড করে তাকে লিখতে দেখা গিয়েছিল, ‘কোনো মানুষ আপনার সঙ্গে যেমন ব্যবহার করবে সেটা তার কর্ম। আর আপনি তার উত্তর কীভাবে দেবেন তা আপনার কর্ম।’

তার এমন পোস্টকে কেন্দ্র করে জল্পনা শুরু হয়ে গিয়েছিল সংসার ভাঙনের। আলোচনায় এসেছিলো নুসরাতের সঙ্গে নায়ক যশের সম্পর্ক।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31