IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> টপ নিউজ >> রাজনীতি >> ‘কারাগারে লেখক মুশতাকের মৃত্যু অনাকাঙ্ক্ষিত’

‘কারাগারে লেখক মুশতাকের মৃত্যু অনাকাঙ্ক্ষিত’

ধূমকেতু নিউজ ডেস্ক : ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাবন্দি লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনা ‘অনাকাঙ্ক্ষিত’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকারের আমলে এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত। এটাকে সরকার কখনই সমর্থন করে না।’

শনিবার (২৭ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে ঢাকাস্থ কুষ্টিয়া সাংবাদিক ফোরামের দ্বিবার্ষিক সাধারণ সভা ও প্রীতি সমাবেশে এ কথা বলেন তিনি।

লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনা সরকারকে বিব্রত করছে কিনা, তা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছেন মাহবুব-উল আলম হানিফ।

তিনি বলেন, প্রশাসনের মধ্যে অনেক সরকারবিরোধী ঘাপটি মেরে থাকে। সুযোগ পেলেই তারা সরকারকে বিব্রত করে বিপদে ফেলতে চায়। মুশতাক আহমেদের ঘটনা সেই ধরনের ষড়যন্ত্রের অংশ কিনা, এটা খতিয়ে দেখা উচিত।

তিনি আরও বলেন, প্রতিটি আইনের ইতিবাচক নেতিবাচক দুটি দিক আছে। ডিজিটাল নিরাপত্তা আইনের কোন ধারায় কী আছে, তা আইনজীবী ও সাংবাদিকরা ভালো বলতে পারবেন। প্রতিটি আইনের মধ্যেই দুর্বলতা থাকতে পারে। তবে আইন যারা প্রয়োগ করেন, তাদের আরও সচেতন হওয়া উচিত।

আওয়ামী লীগের এ নেতা বলেন, আদালত সর্বোচ্চ জায়গা। তাদের ওপর আমাদের কোনো কথা নেই। বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন। স্বাধীন বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা আছে। গণমাধ্যমে দেখলাম মুশতাকের বিরুদ্ধে মামলা হওয়ার পর এক বছর ধরে তিনি কারাগারে ছিলেন। এর মধ্যে ছয়বার জামিন আবেদন করা হয়েছিল। কিন্তু আদালত তাকে জামিন দেননি। এই জামিন না পাওয়াটা কতটা যৌক্তিক, বিচারপতিদের এটা ভাবনার বিষয়।

তিনি বলেন, আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে জাতিসংঘ উন্নয়নশীল দেশ হিসেবে উত্তরণের জন্য চূড়ান্ত সুপারিশ করেছে। যেটার জন্য আমরা দীর্ঘদিন লড়াই করেছি। এটা জাতির জন্য গর্বের। এক সময় বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলা হতো। মিসকিন বা গরিবের রাষ্ট্রও বলা হতো। আজ সেই বাংলাদেশ আত্মমর্যাদা নিয়ে বিশ্বের বুকে প্রতিষ্ঠিত।

ঢাকাস্থ কুষ্টিয়া সাংবাদিক সমিতির সভাপতি ও মাছরাঙা টেলিভিশনের বার্তাপ্রধান রেজোয়ানুল হক রাজার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়ার সংসদ সদস্য অ্যাডভোকেট সরোয়ার জাহান বাদশাহ ও ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সচিব ড. মো. জাহেদুল হাসান প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31