IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
থাইল্যান্ডের পর্যটন দ্বীপে একের পর এক ভবনে আগুনে নিহত ১১ফুলবাড়ীর সীমান্তঘেঁষা গ্রামে ঐতিহ্যবাহী নবান্ন উৎসব, আনন্দে মাতলেন গ্রামবাসীগোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি, বডি ক্যামেরা ও ড্রোন দিয়ে নজরদারিবঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় ‘আকভানের’ প্রভাব বাংলাদেশে পড়বে কিবাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনী
Home >> জাতীয় >> লিড নিউজ >> ঢাকার দুই মেয়র মন্ত্রিত্বের পদমর্যাদা পাবেন কবে?

ঢাকার দুই মেয়র মন্ত্রিত্বের পদমর্যাদা পাবেন কবে?

ধূমকেতু নিউজ ডেস্ক : এক বছর আগে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সমর্থন নিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে আতিকুল ইসলাম এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে শেখ ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হন। তাদের আগে দায়িত্ব পালন করা মেয়ররা এই মর্যাদা পেলেও আতিকুল-তাপস এখন পর্যন্ত তা পাননি। কবে পাবেন বা আদৌ তাদের মন্ত্রিত্বের পদমর্যাদা দেয়া হবে কি-না, তার নিশ্চিত তথ্য মেলেনি।

ডিএনসিসি ও ডিএসসিসির সচিবের দফতর সূত্র জানায়, আতিকুল ইসলাম ও শেখ ফজলে নূর তাপস সংস্থা দুটির মেয়র হিসেবেই নিজেদের দাফতরিক কাজ এবং বিভিন্ন সভা-সেমিনারে অংশগ্রহণ করছেন। মন্ত্রিত্ব (বিশেষ মর্যাদা) নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ বা স্থানীয় সরকার বিভাগ থেকে তাদের কিছু জানানো হয়নি। যদিও ঢাকার মেয়রদের বিশেষ মর্যাদা থাকলে সংস্থার কাজের গতি বাড়ে বলে মনে করেন ডিএসসিসি এবং ডিএনসিসির সংশ্লিষ্টরা।

জানতে চাইলে মন্ত্রিপরিষদ বিভাগের একজন পদস্থ কর্মকর্তা বলেন, সরকারি কর্মবিভাজন (রুলস অব বিজনেস) অনুযায়ী এই ধরনের মর্যাদা দেয়ার অধিকার ও ক্ষমতা প্রধানমন্ত্রীর। তবে আগের মেয়রদের যে পদমর্যাদা দেয়া হয়েছিল তা মেয়র পদকে দেয়া হয়নি, দেয়া হয়েছিল নির্দিষ্ট ব্যক্তিকে। তাই ব্যক্তিটি কেমন, সেটি একটি গুরুত্বপূর্ণ বিবেচনার বিষয় হয়ে দাঁড়ায়।

২০১৫ সালে ২৮ এপ্রিল ডিএনসিসিতে আনিসুল হক এবং ডিএসসিসিতে সাঈদ খোকন মেয়র নির্বাচিত হয়েছিলেন। ২০১৬ সালের ২২ জুন এক প্রজ্ঞাপনে এই দুই জনপ্রতিনিধিকে মন্ত্রিত্বের পদমর্যাদা দেয় সরকার। তখন তারা মন্ত্রী পদমর্যাদার আনুষঙ্গিক সব সুযোগ-সুবিধা ভোগ করেছিলেন।

এর মধ্যে আনিসুল হক মারা যাওয়ার পর ২০১৯ সালে উপ-নির্বাচনে বিজয়ী হয়ে নয় মাস ডিএনসিসির মেয়রের দায়িত্ব পালন করেন আতিকুল ইসলাম। তখন তিনি মন্ত্রী পদমর্যাদার সুযোগ-সুবিধা ভোগ করেছিলেন। এছাড়া এর আগে অবিভক্ত ঢাকা সিটি করপোরশনের প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকা মন্ত্রী এবং দেশের অন্যান্য সিটি করপোরশনের মেয়রেরা প্রতিমন্ত্রীর মর্যাদা পেয়েছিলেন।

স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্র জানায়, মেয়রদের মন্ত্রিত্বের পদমর্যাদা দেয়ার বিষয়ে সরকারের স্থায়ী কোনো নীতিমালা নেই। তবে যখন দেয়া হয়, তখন কিছু নীতিমালার ভিত্তিতে দেয়া হয়।

২০২০ সালের ১ ফেব্রুয়ারি ডিএনসিসিতে আতিকুল ইসলাম ও ডিএসসিসিতে শেখ ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হন। ২৭ ফেব্রুয়ারি তাদের শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে ১৩ মে দ্বিতীয় মেয়াদে মেয়র হিসেবে দায়িত্ব নেন আতিকুল। তিন দিন পর নগর ভবনের দায়িত্ব নেন তাপস।

সম্প্রতি ডিএনসিসি এবং ডিএসসিসি মেয়রদের গাড়িতে ফ্ল্যাগ ব্যবহার করতে দেখা যায়নি। তারা নিজ নিজ প্রটোকলে চলাফেরা করছেন। এরমধ্যে বঙ্গবন্ধু পরিবারের সদস্য হিসেবে শেখ ফজলে নূর তাপস সরকারের বিশেষ প্রটোকল পাচ্ছেন বলেন জানিয়েছে ডিএসসিসির মেয়র দফতর সংশ্লিষ্টরা।

নাম প্রকাশে অনিচ্ছুক ডিএসসিসির সচিবের দফতরের এক কর্মকর্তা বলেন, মেয়রদের কাজ হচ্ছে নিজ নিজ সিটি করপোরেশনের কাজকর্ম সুষ্ঠুভাবে পরিচালনা করা। এই জন্য নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে যে ক্ষমতা ও পদমর্যাদা রয়েছে সেটাই যথেষ্ট। মেয়রকে মন্ত্রিত্ব পদমর্যাদা দেয়া হলো কি-না, তা নগরবাসীর কিছু যায় আসে না। তবে পদমর্যাদা দেয়া হয় প্রধানত রাজনৈতিক বিবেচনায়। এটা এক ধরনের রাজনৈতিক পৃষ্ঠপোষকতা। করোনা মহামারির কারণে এবার এই বিষয়টি এখনো আলোচনায় আসেনি।

এ বিষয়ে জানতে ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপস এবং ডিএনসিসি মেয়র আতিকুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তাদের সাড়া মেলেনি।

তবে মন্ত্রিত্ব দেয়ার বিষয়ে এখন পর্যন্ত কোনো আভাস পাওয়া যায়নি বলে জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নুরী। তিনি বলেন, ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপস মেয়র হিসেবেই করপোরেশনের দায়িত্ব পালন করছেন।

জানতে চাইলে স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম বলেন, ‘মেয়রদের মর্যাদা দেয়ার অধিকার ও ক্ষমতা প্রধানমন্ত্রীর। তার নির্দেশনা অনুযায়ী এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। তবে এখন পর্যন্ত এমন কোনো নির্দেশনা খবর পাওয়া যায়নি।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31