IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
থাইল্যান্ডের পর্যটন দ্বীপে একের পর এক ভবনে আগুনে নিহত ১১ফুলবাড়ীর সীমান্তঘেঁষা গ্রামে ঐতিহ্যবাহী নবান্ন উৎসব, আনন্দে মাতলেন গ্রামবাসীগোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি, বডি ক্যামেরা ও ড্রোন দিয়ে নজরদারিবঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় ‘আকভানের’ প্রভাব বাংলাদেশে পড়বে কিবাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনী
Home >> জাতীয় >> টপ নিউজ >> বিএনপি-ছাত্রদলের ৪৭ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বিএনপি-ছাত্রদলের ৪৭ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

ধূমকেতু নিউজ ডেস্ক : ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও লেখক মুশতাক আহমেদের কারাগারে মৃত্যুর ঘটনার প্রতিবাদে জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশকে ঘিরে পুলিশ ও নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় একটি মামলা হয়েছে।

রোববার গভীর রাতে পুলিশ বাদী হয়ে শাহবাগ থানায় এ মামলাটি করেন।

মামলায় এজাহার নামীয় বিএনপি ও ছাত্রদলের ৪৭ জন নেতাকর্মী ও অজ্ঞাতনামা ২০০-২৫০ জনকে আসামি করা হয়েছে।

এখন পর্যন্ত সংঘর্ষের ঘটনায় ১২ জনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

মামলায় অভিযোগ করা হয়েছে (পুলিশ অ্যাসল্ট) হত্যাচেষ্টা ও হামলা-ভাংচুর চালানো।

সোমবার সকালে শাহবাগ থানার ওসি মোহাম্মদ মামুন অর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গ্রেপ্তার আসামিদের আদালতে উপস্থাপন করা হবে। রোববারের সংঘর্ষের ঘটনায় পুলিশের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছে। সংঘর্ষের সময় প্রেসক্লাবসংলগ্ন অস্থায়ী পুলিশ বক্সের জানালা ভাংচুরসহ পুলিশের ওপর হামলা চালায় ছাত্রদলের নেতাকর্মীরা।

মামলায় বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে বলেও জানান তিনি।

রোববার ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও লেখক মুশতাক আহমেদের কারাগারে মৃত্যুর ঘটনার প্রতিবাদে ছাত্রদলের সমাবেশের আয়োজন করে।

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে দুপুরে পূর্বঘোষিত কর্মসূচির জন্য জমায়েত শুরুর আগেই পুলিশ লাঠিপেটা করে ও কাঁদুনে গ্যাস ছুঁড়ে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়।

এই ঘটনায় ছাত্রদলের সহসভাপতি মামুন খানসহ অর্ধ শতাধিক নেতা-কর্মী আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে ছাত্র দলের বেশ কয়েকজনকে আটক করেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31