IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> ধর্ম >> ৮৩১ বছর আগের কুরআনের পাণ্ডুলিপির প্রদর্শনী

৮৩১ বছর আগের কুরআনের পাণ্ডুলিপির প্রদর্শনী

ধূমকেতু নিউজ ডেস্ক : পুরো কুরআনুল কারিম হাতে লেখা অনেক কঠিন কাজ। সাহাবায়ে কেরামের যুগ থেকে পরবর্তী যুগের অনেকেই এ কষ্টসাধ্য অসামান্য কাজ করেছেন। সম্প্রতি তুরস্কের উত্তরাঞ্চল আনাতোলিয়ার তোকাট জাদুঘরে ৮৩১ বছরের পুরনো একটি পাণ্ডুলিপি সবার পরিদর্শনের জন্য প্রদর্শনীতে রাখা হয়েছে। খবর ডেইলি সাবাহ।

তোকাট জাদুঘর। তুরস্কের উত্তরাঞ্চলীয় প্রদেশে অবস্থিত। জাদুঘর কর্তৃপক্ষ হাতে লেখা কুরআনের এ প্রাচীন পাণ্ডুলিপিটি দর্শনার্থীদের জন্য দেখার জন্য উন্মুক্ত করেছেন।

আনাতোলিয়ার ইতিহাসে হাতে লেখা কুরআনের এ পাণ্ডুলিপি প্রাচীন ঐতিহ্য ও নিদর্শন। আর তাই আনাতোলিয়ার জাদুঘরের প্রদর্শনীতে কুরআনের প্রাচীন পাণ্ডুলিপির মধ্য থেকে একটি রাখা হয়েছে বলে জানান তোকাট প্রদেশের সংস্কৃতি ও পর্যটনবিষয়ক পরিচালক আদেম সাকের।

তোকাট শহরে প্রথম ৮৩১ বছরের পুরোনো পাণ্ডুলিপিটির সন্ধান পাওয়া যায়। তারপর ২০১০ সালে তা উদ্ধার করে কোনয়া প্রদেশের জাদুঘরে রাখা হয়। বর্তমানে পাণ্ডুলিপিটি পুনঃনিরীক্ষণ করে ২০১১ সালে তোকাট স্থানীয় জাদুঘরের প্রদর্শনীতে রাখা হয়েছে।

উল্লেখ্য, কুরআনের পাণ্ডুলিপিতে পাওয়া তথ্য মতে ১১৯০ সালে এটি হাতে লেখা হয়। ৮৩১ বছরের পুরোনো পবিত্র কুরআনুল কারিমের পাণ্ডুলিপিটি তুরস্কের আনাতোলিয়া অঞ্চলের প্রাচীন হাতে লেখা পাণ্ডুলিপি। এটি সবার দেখার জন্য উন্মুক্ত করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31