IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> জাতীয় >> লিড নিউজ >> পাপুলের আসনে উপনির্বাচন ১১ এপ্রিল

পাপুলের আসনে উপনির্বাচন ১১ এপ্রিল

ইসি, নির্বাচন কমিশন

ধূমকেতু নিউজ ডেস্ক : ফৌজদারি অপরাধে দণ্ডপ্রাপ্ত হয়ে সংসদ সদস্য পদ হারানো শহীদ ইসলাম পাপুলের লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচন ১১ এপ্রিল, রোববার। মনোয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৮ মার্চ, বৃহস্পতিবার। মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ১৯ মার্চ, শুক্রবার। প্রত্যাহারের শেষ তারিখ ২৪ মার্চ, বুধবার।

বুধবার (২ মার্চ) নির্বাচন কমিশন ভবনে এক বৈঠক শেষে এসব তথ্য জানান ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার। ইভিএমে এ উপনির্বাচন করার সিদ্ধান্ত নেয়া হয় কমিশন সভায়। এ উপনির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব দেয়া হয়েছে কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে।

সচিব বলেন, অংশগ্রহণমূলক নির্বাচনের আশা করছে কমিশন।

তিনি আরও বলেন, এই দিন ১১টি পৌরসভা ৩৭১ টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এর আগে ২২ ফেব্রুয়ারি সংসদ সচিবালয় পাপুলের সংসদ সদস্য পদ বাতিল সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এতে গত ২৮ জানুয়ারি থেকে তার পদ শূন্য দেখানো হয়েছে।

সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ‘কুয়েতে ফৌজদারি অপরাধে চার বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হওয়ায় লক্ষ্মীপুর-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য শহীদ ইসলাম বাংলাদেশের সংবিধানের ৬৬ (২) (ঘ) অনুচ্ছেদের বিধান অনুযায়ী সংসদ সদস্য পদে থাকার যোগ্য নয়। সেই কারণে সংবিধানের ৬৭ (১) (ঘ) অনুচ্ছেদ অনুযায়ী রায় ঘোষণার তারিখ ২৮ জানুয়ারি হতে তার আসন শূন্য হয়েছে।’

ঘুষ দেয়ার মতো ফৌজদারি অপরাধে চার বছরের সাজাপ্রাপ্ত হয়ে কুয়েতের কারাগারে বন্দি এখন পাপুল। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র এমপি ছিলেন তিনি।

শহিদ ইসলাম পাপুলকে চার বছরের কারাদণ্ডের পাশাপাশি ৫৩ কোটি ১৯ লাখ ৬২ হাজার টাকা জরিমানা করেছেন। তবে তার বিরুদ্ধে আনা মানব ও অর্থপাচারের অভিযোগে শাস্তি এখনও ঘোষণা করা হয়নি। গত বছর ৬ জুন কুয়েতের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) পাপুলকে সেদেশে গ্রেফতার করে। তখন থেকে তিনি কুয়েতের কারাগারে বন্দি।

ইউনিয়ন পরিষদের মধ্যে প্রথম ধাপে ভোট হবে কক্সবাজার, নোয়াখালী, চট্টগ্রাম, চাঁদপুর, খুলনা, বাগেরহাট, সুনামগঞ্জ, মাদারীপুর, গাজীপুর, নরসিংদী, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, বরিশাল, সাতক্ষীরা, পটুয়াখালী ও রংপুর জেলার ৩৭১টি ইউনিয়ন পরিষদে। এর মধ্যে ৩০ টিতে ইভিএম ব্যবহার করা হবে। এছাড়া, ইভিএম এ ভোট হবে ১১টি পৌরসভা আর লক্ষ্মীপুর-২ আসনে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31