IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> লাইফস্টাইল >> ২২ বিষয়ে সচেতনভাবে বিরত থাকুন

২২ বিষয়ে সচেতনভাবে বিরত থাকুন

ধূমকেতু নিউজ ডেস্ক : সোনার বাংলা গড়ার প্রত্যয়ে ‘জাতীয় শুদ্ধাচার কৌশল’কে আমরা অভিনন্দন জানাই। স্বাভাবিকভাবেই শুদ্ধাচারী জাতি নির্মাণে শুদ্ধাচারের চর্চা শুরু হতে হবে পরিবার থেকে। কারণ ব্যক্তির শুদ্ধাচার চর্চার লালনভূমি তার পরিবার। পরিবারে শুদ্ধাচারের চর্চা শুরু হলে তা ছড়িয়ে পড়বে চারপাশে, সমাজে। তার প্রভাব পড়বে জাতীয় জীবনে। ব্যক্তি, পরিবার এবং সমাজ শুদ্ধাচারী হলেই দুর্নীতি ও অনাচারমুক্ত স্বপ্নের সোনার বাংলা গড়ে উঠবে। সম্পদের সুষম বণ্টন হবে। সাধারণ মানুষ ক্রমবর্ধমান অর্থনৈতিক অগ্রগতি থেকে লাভবান হবে।

যে ২২ বিষয়ে সচেতনভাবে বিরত থাকবেন, তাহলো-

১. রূঢ় কণ্ঠে ও রাগান্বিত স্বরে আঙুল উঁচিয়ে কথা বলা।

২. কথা বলতে বলতে আঙুল ফোটানো, মাথা, ঘাড় বা কান চুলকানো।

৩. অকারণে নাক টানা বা কাশি দেয়া।

৪. চিৎকার করে কাঁদা, অট্টহাসি দেয়া।

৫. কটাক্ষ/বিদ্রুপ/ব্যঙ্গ করা বা পেছনে মন্তব্য করা।

৬. মুখভঙ্গি বিকৃত করা, গোঙানি বা অর্থহীন শব্দ করা, ঘন ঘন দীর্ঘশ্বাস ছাড়া, শিস দেয়া। দাঁত দিয়ে নখ কাটা।

৭. কোনো শারীরিক কারণ ছাড়া কথা বলার সময় থুতু বেরিয়ে যাওয়া।

৮. নিজের কথা বেশি বলা, হামবড়া ভাব দেখানো।

৯. কারো ব্যাপারে অযৌক্তিক প্রশংসা বা তোষামোদ করা।

১০. বাচালতা, অযাচিত মন্তব্য/কোনোকিছু নিয়ে অশোভন রসিকতা করা।

১১. বাক্যের আগে বা পিছে গালি/অপ্রীতিকর শব্দ যোগ করা।

১২. ইংরেজিতে অশালীন শব্দ বলাকে স্মার্টনেস ভাবা।

১৩. মাতৃভূমি নিয়ে কটাক্ষ/হা-হুতাশ ও আফসোস করা/অন্য দেশের সাথে তুলনা করে হেয় করা।

১৪. তিন জন একত্রে থাকলে দুজনে কানে কানে কথা বলা বা ‘চোখ মারা’।

১৫. কথায় কথায় ‘হায় আল্লাহ/ও মাই গড/হায় ভগবান’ বলা।

১৬. কারো আঞ্চলিক ভাষা নিয়ে কৌতুক/বিদ্রুপ করা।

১৭. বংশ তুলে খোঁটা দেয়া/রসিকতা করা।

১৮. কথায় কথায় জোশ, মাইরি, wow, awesome, cause, like ফাটাফাটি অথবা বাংলা-ইংরেজি মিশিয়ে কোনো শব্দ ব্যবহার করা।

১৯. কাউকে আর্থিকভাবে সাহায্য করলে তা বার বার মনে করিয়ে দেয়া।

২০. কাউকে সরাসরি বেইমান/কাফের/মুনাফেক/মুরতাদ বলা।

২১. কেউ ভালো কথা বললে ‘এত ভালোমানুষি দেখাতে হবে না’-জাতীয় মন্তব্য করা।

২২. ব্যক্তিগত আলাপে বা জনসমক্ষে কাউকে ‘মোটা হয়ে গেছেন/শুকিয়ে গেছেন’, ‘বাচ্চা নেন না কেন/ আরেকটা বাচ্চা নিয়ে নেন’, ‘বিয়ে না করে কতদিন/আপনার নাকি আগে একবার বিয়ে হয়েছিল’-এ জাতীয় একান্ত ব্যক্তিগত প্রশ্ন ও মন্তব্য করা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31