IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যেথাইল্যান্ডের পর্যটন দ্বীপে একের পর এক ভবনে আগুনে নিহত ১১ফুলবাড়ীর সীমান্তঘেঁষা গ্রামে ঐতিহ্যবাহী নবান্ন উৎসব, আনন্দে মাতলেন গ্রামবাসীগোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি, বডি ক্যামেরা ও ড্রোন দিয়ে নজরদারিবঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় ‘আকভানের’ প্রভাব বাংলাদেশে পড়বে কিবাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবি
Home >> রাজশাহী >> ডিজিটাল নিরাপত্তা আইন এখন ডিজিটাল নিপীড়ন আইন

ডিজিটাল নিরাপত্তা আইন এখন ডিজিটাল নিপীড়ন আইন

ধূমকেতু প্রতিবেদক, রাবি : ডিজিটাল নিরাপত্তা আইন এখন ডিজিটাল নিপীড়ন আইনে পরিনত হয়েছে। মানুষের বাক স্বাধীনতাকে পদদলিত করতে ফ্যাসিবাদিদের প্রধান হাতিয়ার হয়ে দাড়িঁয়েছে এই কালো আইনটি। মহান মুক্তিযুদ্ধের চেতনাকে সমূলে ধ্বংস করার জন্য একটি স্বার্থান্বেষী মহল সুপরিকল্পিতভাবে এই নৃশংস আইনটি প্রণয়ন করেছে।

সোমবার (৮ মার্চ) সকাল সাড়ে ১১ টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শহীদ বুদ্ধিজীবী চত্তরে কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদ ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে আয়োজিত এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা এসব কথা বলেন।

‘ছাত্র-শিক্ষক- অভিভাবক ঐক্য’ মঞ্চের ব্যানারে মানববন্ধনে লেখক হত্যাকারী হিসেবে রাষ্ট্রকে দায়ী করে ডিজিটাল নিরাপত্তা আইনের বাতিল চেয়ে বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

রাকসু আন্দোলন মঞ্চের সমন্বয়ক আব্দুল মজিদ অন্তরের সঞ্চালনায় নৃবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. বখতিয়ার আহমেদ বলেন, একজন সম্মানি ব্যক্তির সম্মান যদি আইন করে রক্ষা করতে হয় তাহলে তার সম্মানটা রইলো কোথায়। এই কালো আইন যে খুব তাড়াতাড়ি বাতিল হবে তা আমরা মনে করি না। কেননা এই সরকার অগণতান্ত্রিকভাবে ক্ষমতায় এসেছে। ক্ষমতার মসনদ টিকে রাখার জন্যই ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়ন করেছে। তাই আমাদের উচিৎ আন্দোলন অব্যাহত রাখা।

আইনটিকে সংবিধান পরিপন্থী উল্লেখ করে, বিশ্ববিদ্যালয় আরবী বিভাগের অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ বলেন, বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠা হয় যে চেতনাকে ধারণ করে তা আজ ভুলণ্ঠিত। মানুষের বাক স্বাধীনতা আজ কারারুদ্ধ। দেশের সংবিধানের সম্পূর্ণ বিরোধী এই ডিজিটাল নিরাপত্তা আইন, সরকারকে অতি দ্রত এই কালো আইন বাতিল করতে হবে। তা না হলে আমাদেরকে ফ্যাসিস্ট বিরোধী সর্বদলীয় ঐক্য গড়ে তুলতে হবে।

এ সময় গণযোগাযোগ বিভাগের অধ্যাপক ড. কাজী মামুন হায়দার বলেন, আমরা তীব্র নিন্দা জানাই সরকারের এমন নীতিবোধহীন কাজের জন্য। দেশের জনগন যেন সত্য কথা না বলতে পারে সে জন্যই এই আইন তৈরি করা হয়েছে। ডিজিটাল আইনের মাধ্যমে এই সরকার তার ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার পরিকল্পনা করছে।

মানববন্ধনে এসময় আরো উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ‘ ছাত্র-শিক্ষক-অভিভাবক ঐক্য মঞ্চের’ আহ্বায়ক ও ফোকলোর বিভাগের সহকারী অধ্যাপক আমিরুল ইসলাম কণক, রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসলাম উদ-দৌলা, এডভোকেট মুর্শিদ আলম, এডভোকেট হাসিব উদ্দিন, রিদম শাহরিয়া প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31