IMG-LOGO

বৃহস্পতিবার, ২৪ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ,অসহায়দের পাশে সর্বদা থাকার অঙ্গিকার আরডিএ চেয়ারম্যান সুইটপত্নীতলায় উপকারভোগীদের মাঝে কারিতাসের ৪ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদানরাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবেঃ রিটনপুঠিয়ায় মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার -১সিরাজগঞ্জে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে জিপিএ -৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদানসন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশকালবেলার ভুয়া ফটোকার্ডে বিএনপি নেতাদের নামে অপপ্রচার, ফুলবাড়ীতে সংবাদ সম্মেলনসিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভার বিষয়ে জেলা প্রশাসকের সাথে প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাক্ষাৎমোহনপুরে খাঁড়ইল উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচীক্যানসারের চিকিৎসার মাঝেই কাজে ফিরছেন অভিনেত্রী দীপিকাচারঘাটে গ্লোবাল অ্যাকশান উইক উপলক্ষেদারিদ্র ও বৈষম্য নিরসনে সামাজিক সুরক্ষা নাগরিক সম্মেলনচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, গ্রেফতার ২সিরাজগঞ্জ জেলা প্রশাসনের গণশুনানি‘চলতি অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৪ শতাংশ’ফুলবাড়ীতে আশ্রয়ণ প্রকল্পের পানি নিস্কাশন ও সড়ক নির্মানসহ নানা দাবিতে মানববন্ধন
Home >> ধর্ম >> সন্তানের চরিত্র গঠনে মা-বাবার ভূমিকা

সন্তানের চরিত্র গঠনে মা-বাবার ভূমিকা

ধূমকেতু নিউজ ডেস্ক : প্রত্যেক মা-বাবাই তার সন্তানের ভালো চায়। আর আমি-আপনি অবশ্যই চাই যে, আমার-আপনার ছেলে-মেয়ে বড় হয়ে সুশিক্ষায় শিক্ষিত হবে, দেশ ও দেশের মানুষের কল্যাণে এগিয়ে আসবে। তাই সন্তানের উত্তম চরিত্র গঠনের পেছনে সবচেয়ে বেশি ভূমিকা পালন করতে হবে মাকে। তারপর বাবার। মা-বাবার গুরুত্বপূর্ণ ভূমিকায় প্রতিটি সন্তান হবে আদর্শ চরিত্রবান।

বর্তমান আধুনিকতার যুগে অশ্লীলতা ও পাপাচার বেড়ে যাচ্ছে। এ অশ্লীলতায় অনায়েশে যে কেউ জড়িয়ে যেতে পারে। সে কারণে সবকিছুর আগে সন্তানের গতিবিধি ও নীতি-নৈতিকতার দিকে নজর দিতে হয়।

সন্তান কার সাথে কথা বলছে? কাকে সঙ্গ দিচ্ছে? কাকে বন্ধু হিসেবে গ্রহন করছে? কার সঙ্গে সময় দিচ্ছে? অভিভাবক হিসেবে এই বিষয়গুলো মাকেই বেশি তদারকি করতে হয়; খোঁজ-খবর নিতে হয়। কারণ সন্তানের সঙ্গে মায়ের সখ্যতাই সাধারণত বেশি থাকে। মা সবকাজে বাবার সহযোগিতা নেবে।

অনেক সময় বয়স কম হওয়ার কারনে অজ্ঞতাবশতঃ ছেলে-মেয়ে ভুল করতে পারে। তখন তাদের প্রতি রাগ না করে তাদেরকে বুঝাতে হবে। কোন কাজ সঠিক এবং কোন কাজ সঠিক নয়; সে সবের ধারণা দিতে হবে। এবং এই ভুলের ক্ষতির দিকটিও সন্তানের সামনে তুলে ধরা আবশ্যক।

বর্তমানে প্রায় সবার হাতেই র্স্মাট ফোন ও ইন্টারনেটের ব্যবহার বাড়ছে। অনিয়ন্ত্রিত এসব ডিভাইসের ব্যবহার অনেক ছেলে-মেয়েকে অনিরাপদ জীবনের দিকে ঠেলে দিচ্ছে। মা-বাবার সঠিক তদারকি থাকলে, আল্লাহর কাছে জবাবদিহিতার মনোভাব থাকলে কেবল তা নিয়ন্ত্রণ করা সম্ভব। সে কারণে সন্তানের পাশাপাশি মা-বাবাকেও আল্লাহর কাছে প্রতিটি কাজের জবাবদিহিতার ভয় থাকতে হবে।

তাই সন্তানের অভিভাবক মা-বাবার উচিত, নিজেকে এবং নিজের সন্তানকে একজন খাটি মুসলিম হিসেবে তৈরি করা। একজন ভালো মানুষ হিসবে তৈরি করা। যাদের মধ্যে থাকবে সবসময় ইতিবাচক চিন্তা-ভাবনা। অপরকে উপকার করার মন-মানসিকতা। সন্তানের প্রতি সঠিক তদারকি করা। আর তাতেই সন্তান হবে উত্তম আদর্শ ও চরিত্রবান।

প্রত্যেক দায়িত্বশীল মা-বাবাকে মনে রাখতে হবে, নিজেদের অবহেলার কারণে কোনো সন্তান যদি বিপথে চলে যায়, তবে সেসব অপরাধের জন্য আল্লাহর কাছে সবার আগে তাদেরকেই জবাবদিহি করতে হবে।

আল্লাহ তাআলা সব মা-বাবাকে সন্তানের প্রতি যথাযথ দায়িত্ব পালন করার তাওফিক দান করুন। সন্তানকে আদশ চরিত্রবান হিসেবে গড়ে তোলার তাওফিক দান করুন। আমিন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031