IMG-LOGO

বুধবার, ২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কোট স্টেশন দলীয় কার্যালয় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিতগোমস্তাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনদুর্গাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনবর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাতানোরে যুবদল নেতার সরিষা মিলে তালা কেটে ডাকাতি, ১০ লাখ টাকার মালামাল লুটইরানে বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হামলা, শিশুসহ নিহত ৫বাগমারায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, ভবানীগঞ্জ বাজারে বর্ণাঢ্য র‍্যালিদেশ ও দলের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের জনগনকেসঙ্গে নিয়ে প্রতিহত করা হবে: ভূমিমন্ত্রী মিনুরাজশাহী চেম্বারের সদস্যদের জন্য ল্যাবএইড ক্যান্সার হাসপাতালের ফ্রি হেলথ ক্যাম্পনির্বাচনী প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি: মিলন‘মক্কা চুক্তিতে যোগ দেওয়ার আগে জাতীয় স্বার্থ দেখা হবে’ধামইরহাটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিতমহাদেবপুরে বিএনপির ৪৮তমপ্রতিষ্ঠাবার্ষিকী পালনমান্দায় যুবককে লক্ষ্য করে গুলি, অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তারপুঠিয়ায় আনন্দঘোন পরিবেশে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিতরাণীনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
Home >> টেক ওয়ার্ল্ড >> ঘরেই মিলছে স্বাস্থ্য পরামর্শ

ঘরেই মিলছে স্বাস্থ্য পরামর্শ

ধূমকেতু নিউজ ডেস্ক : অনলাইনে ফেসবুক ও ইউটিউবের মাধ্যমে বিনামূল্যে স্বাস্থ্য পরামর্শ দিচ্ছে মেডিটক ডিজিটাল। ফলে ঘরে বসেই প্রযুক্তির সাহায্যে বিভিন্ন বিষয়ে সঠিক পরামর্শ পাচ্ছে অনেক মানুষ।

মেডিটক ডিজিটালের উদ্যোক্তাদের দাবি, স্বাস্থ্যসেবা জগতে এরই মধ্যে সাড়া ফেলেছে তাদের প্রতিষ্ঠান।

মেডিটক ডিজিটালের যাত্রা ২০১৯ সালের এপ্রিলে। মাত্র দেড় বছরে প্রতিষ্ঠানটি স্বাস্থ্যবিষয়ক পরামর্শ দিয়ে মানুষের আস্থা অর্জনে সক্ষম হয়েছে বলে দাবি করেন উদ্যোক্তারা। এ কারণে মেডিটকের প্রতিদিনের লাইভগুলো দেখতে ফেসবুক ও ইউটিউবে যুক্ত হচ্ছে অসংখ্য মানুষ।

শুরুর দিকে মেডিটক ডিজিটাল শুধু ইউটিউবে স্বাস্থ্যবিষয়ক ভিডিও প্রকাশ করতো। এর মাধ্যমে অল্প সময়ে বেশ সাড়া পায় তারা, যার পুরস্কার হিসেবে মেডিটকের হাতে আসে ‘ইউটিউবের সিলভার প্লে বাটন’। তখন থেকে নতুন উদ্যমে কাজ শুরুর পরিকল্পনা করে।

নতুন এসব পরিকল্পনা বাস্তবায়ন করতে বাধা হয়ে আসে করোনাভাইরাস। ফলে বাধ্য হয়ে স্টুডিও থেকে স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান তৈরির কাজ বন্ধ রাখতে হয়। এমনকি চিকিৎসকদের চিকিৎসকদের কর্মস্থলে গিয়ে ভিডিও শুট করা থেকেও বিরত থাকতে হয়।

এরপর অনলাইনে লাইভের মাধ্যমে সরাসরি চিকিৎসকদের পরামর্শের বিষয়টি নিয়ে কাজ শুরু করে মেডিটক। ব্যাপারটি এমন যে, প্রতিদিনই কোনও না কোনও বিষয়ে অভিজ্ঞ চিকিৎসককে লাইভে আমন্ত্রণ জানানো হতো। লাইভে দর্শকরা কমেন্টের মাধ্যমে প্রশ্ন করতেন এবং সঙ্গে সঙ্গে উত্তরও পেয়ে যেতেন, যা করোনার এই সময়ে খুব জরুরি ছিল।

ফেসবুক ও ইউটিউব লাইভে স্বাস্থ্যসেবা বিষয়ক পরামর্শ প্রদান প্রসঙ্গে মেডিটক ডিজিটালের প্রতিষ্ঠাতা মো. রিয়াসাত আজিম ইভান বলেন, আগে আমরা দিনে একটি লাইভ করতাম। এখন দিনে তিন থেকে চারটির মতো লাইভ অনুষ্ঠান করছি। এছাড়া মাঝে মাঝে স্বাস্থ্যবিষয়ক টিপস, ছবি ও ভিডিও আকারেও দিচ্ছি।

তার কথায়, এতে অভাবনীয় সাড়া পেয়েছি আমরা। ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল মিলে এখন পর্যন্ত প্রায় ৪ লাখ মানুষ আমাদের ফলো করছেন। ফেসবুক ও ইউটিউবের রিপোর্ট অনুযায়ী, আজ পর্যন্ত আমাদের ভিডিওগুলো প্রায় ৫ কোটি মিনিট দেখা হয়েছে। ভিডিওতে থাকা প্রতিটি কথাই স্বাস্থ্যবিষয়ক এবং তা মানুষের উপকারের জন্য।

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে রিয়াসাত আজিম বলেন, বাংলার পাশাপাশি ইংরেজিতেও স্বাস্থ্যবিষয়ক ভিডিও কনটেন্ট তৈরির কাজ চলছে। প্রযুক্তি কাজে লাগিয়ে মানুষকে স্বাস্থ্যসেবা দেওয়াটা মেডিটকের অন্যতম লক্ষ্য। চেষ্টা করছি ভিন্ন মাত্রার কিছু সেবা যুক্ত করতে। ইতোমধ্যে একটি মোবাইল অ্যাপ তৈরির কাজ চলছে। সেটা তৈরি হলে আরও সহজে সবার কাছে পৌঁছাতে পারবো।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031