IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যেথাইল্যান্ডের পর্যটন দ্বীপে একের পর এক ভবনে আগুনে নিহত ১১ফুলবাড়ীর সীমান্তঘেঁষা গ্রামে ঐতিহ্যবাহী নবান্ন উৎসব, আনন্দে মাতলেন গ্রামবাসীগোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি, বডি ক্যামেরা ও ড্রোন দিয়ে নজরদারিবঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় ‘আকভানের’ প্রভাব বাংলাদেশে পড়বে কিবাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জন
Home >> টপ নিউজ >> রাজনীতি >> সাবাস কিশোর : ফখরুল

সাবাস কিশোর : ফখরুল

ধূমকেতু নিউজ ডেস্ক : সাহস করে মামলা করার জন্য কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরকে সাবাস জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন।

‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিরুদ্ধে জঘন্য মিথ্যাচার ও তার খেতাব বাতিলের ষড়যন্ত্র, সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কিন এবং লেখক মুশতাক আহমেদের হত্যার প্রতিবাদ ও ডিজিটাল নিরাপত্তা আইর বাতিলের দাবিতে’ এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সরকারকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, ‘আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে, এই আইনে গ্রেপ্তারকৃত সকল মানুষকে অবিলম্বে মুক্তি দিতে হবে। আমি কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরকে সাবাস দিতে চাই, কারণ তিনি সাহস করে মামলা করেছেন। এই সাহস নিয়ে সবাইকে বেরিয়ে আসতে হবে।’

তিনি আরও বলেন, ‘এই সমাবেশ থেকে পরিষ্কারভাবে বলতে চাই, অবিলম্বে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিন, তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করুন, ৩৫ লক্ষ মানুষের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করতে হবে।’

ফখরুল বলেন, ‘এই নির্বাচন কমিশন সমস্ত নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। তাদেরকে অবলম্বে পদত্যাগ করে নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে, অবিলম্বে এই সরকারকে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে এবং নিরপেক্ষ সরকার ও ইসির অধীনে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের সংসদ ও সরকার প্রতিষ্ঠিত করতে হবে। সেই লক্ষ্য আমরা সবাই ঐক্যবদ্ধ হই। কোন কিছুই আমাদের আটকাতে পারবে না। জনগণকে সঙ্গে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাবো। এই হোক আজকে আমাদের শপথ।’

আপনারা এতো ভয় পান কেনো- সরকারের কাছে এই প্রশ্ন রেখে বিএনপি মহাসচিব বলেন, ‘আপরারা অনুমতি দেয়ার পরও সব কিছু বন্ধ করে দিয়ে আমাদের নেতা কর্মীদের আসতে দেন না। কারণ আপনারা জানেন, জনগণ যদি জেগে উঠে তাহলে আপনাদের বেআইনি ক্ষমতা রাখা সম্ভব হবে না।’

বর্তমান সরকার গণতান্ত্রিক সরকার নয় মন্তব্য করে ফখরুল বলেন, ‘এই সরকার জনগণের সরকার নয়। তারা জোর করে রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে, রাষ্ট্র যন্ত্রকে ব্যবহার করে আজকে বেআইনিভাবে ভোটের আগের রাতে ভোট কেড়ে নিয়ে ক্ষমতা দখল করে আছে। এই দখলদার সরকার শুধু মাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য ডিজিটাল নিরাপত্তা আইন তৈরি করেছে। যা দিয়ে অন্যায় ও অত্যাচার করে ক্ষমতায় টিকে থাকতে পারে।’

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব উন নবী খান সোহেলের সভাপতিত্বে সমাবেশে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আবদুস সালাম, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম, ঢাকা মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মুন্সি বজলুল বাসিদ আঞ্জু প্রমুখ বক্তব্য রাখেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31