IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যেথাইল্যান্ডের পর্যটন দ্বীপে একের পর এক ভবনে আগুনে নিহত ১১ফুলবাড়ীর সীমান্তঘেঁষা গ্রামে ঐতিহ্যবাহী নবান্ন উৎসব, আনন্দে মাতলেন গ্রামবাসীগোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি, বডি ক্যামেরা ও ড্রোন দিয়ে নজরদারিবঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় ‘আকভানের’ প্রভাব বাংলাদেশে পড়বে কিবাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জন
Home >> রাজশাহী >> রাসিকের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শনে এলজিআরডি মন্ত্রী

রাসিকের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শনে এলজিআরডি মন্ত্রী

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশনের নির্মিত একটি ফোরলেন সড়কের উদ্বোধন ও চলমান বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মাঃ তাজুল ইসলাম এমপি। শনিবার দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়ে রাসিকের সড়ক উদ্বোধন ও উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন মন্ত্রী। এসময় মন্ত্রীর সঙ্গে ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

শনিবার দুপুর সাড়ে ১২টায় কাদিরগঞ্জে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের কবরে পুষ্পস্তক অর্পণ করেন এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম এমপি। এরপর পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ। পুষ্পস্তবক অর্পণের পর দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের সুযোগ্য সন্তান রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন, কাউন্সিলর ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এরপর বারো রাস্তার মোড়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচন করে ১৮৯ কোটি ৩৪ লাখ ৫৯ হাজার টাকা ব্যয়ে মহানগরীর রাজশাহী-নওগাঁ প্রধান সড়ক হতে মোহনপুর-রাজশাহী-নাটোর সড়ক পর্যন্ত পূর্ব-পশ্চিম সংযোগ সড়ক নির্মাণ প্রকল্পের আওতায় নির্মিত আলিফ লাম মীম ভাটার মোড় হতে বিহাস পর্যন্ত ৬ দশমিক ৭৯৩ কিলোমিটার ৪ লেন সংযোগ সড়কের উদ্বোধন করেন মন্ত্রী তাজুল ইসলাম এমপি। রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সভাপতিত্ব অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ ছিলেন, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ। অনুষ্ঠানের শুরুতে কাউন্সিলরবৃন্দের পক্ষ থেকে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

উল্লেখ্য, প্রকল্পের আওতায় ফোর সড়কের দুই পাশে ফুটপাথ, ১টি ব্রীজ, ৮টি কালভার্ট, মিডিয়ান ও ট্রাফিক কাঠামো নির্মাণ করা হয়েছে। প্রকল্পটির আওতায় ২৯ কোটি ২৮ লাখ ৭৭ হাজার ৫৩২ টাকা ব্যয়ে ১২০ মিটার দৈর্ঘ্য র‌্যাম ২০২ দশমিক ৫০ মিটারের ফ্লাইওভার নির্মাণ করা হয়েছে। রাজশাহীর প্রথম ফ্লাইওভার নগরবাসীর নজর কেড়েছে।

সড়ক উদ্বোধনের পর রাজশাহী বিশ^বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে রাসিকের আধুনিক সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনের (এসটিএস) কার্যক্রম, ১৬৪ কোটি ১৯ লাখ ২৯ হাজার টাকা ব্যয়ে আলুপট্টি মোড় থেকে তালাইমারি মোড় পর্যন্ত সড়ক ফোরলেনে উন্নীতকরণ, সড়কের দুই পাশে ২.২০ মিটার চওড়া ফুটপাথ এবং আইল্যান্ড নির্মাণ কাজ, ১৬ তলা বিশিষ্ট সিটি সেন্টার নির্মাণ, ঐতিহ্যবাসী সোনাদিঘি সংস্কার ও সৌন্দর্য্য বর্ধন কাজ, মনিচত্বর থেকে সদর হাসপাতাল পর্যন্ত সড়ক প্রশস্তকরণের লক্ষ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের সীমানা প্রাচীর, ড্রেন ও ফুটপাত নির্মাণ কাজ পরিদর্শন করেন এলজিআরডি মন্ত্রী।

এছাড়া ১২৬ কোটি ৩৯ লাখ ৯৯ হাজার টাকা ব্যয়ে উপশহর থেকে নগর ভবন, মালোপাড়া মোড় হয়ে সাগরপাড়া মোড় পর্যন্ত সড়ক প্রশস্তকরণ প্রকল্পের আওতায় নগর ভবন থেকে মহিলা কলেজের সামনে হয়ে মালোপাড়া পুলিশ ফাঁড়ি হয়ে রাণীবাজার পর্যন্ত সড়ক প্রশস্তকরণ কাজ এবং নাহার একাডেমি এলাকায় ড্রেনের পাশে নির্মিত দৃষ্টিনন্দন সড়ক পরিদর্শন করেন এলজিআরডি মন্ত্রী।

এছাড়া মন্ত্রী পদ্মপাড়ে শাহ মখদুম মাজারের সামনে দৃষ্টিনন্দন ব্রিজ পরিদর্শন করেন। এরপর হযরত শাহ মখদুম মাজার জিয়ারত করেন। এরপর কয়েরদারা এলাকায় ড্রেনের পাশে নির্মিত সড়ক এবং রাসিক কর্তৃক সৌন্দর্যবর্ধনকৃত সপুরা বিসিক মঠপুকুর পরিদর্শন করেন তিনি।

উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এলজিআরডি মন্ত্রী বলেন, রাজশাহীর অবকাঠামো উন্নয়ন এবং জনগণের কল্যানে সকল কাজ করছেন রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন। রাজশাহীর উন্নয়ন কাজ যেভাবে চলছে, আগামীতে রাজশাহী দেশসেরা অনন্য মহানগরীতে পরিণত হবে।

এরআগে সকাল ১০টা ৫০ মিনিটে ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমানযোগে রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরে এসে পৌছালে এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম এমপিকে ফুলেল শুভেচ্ছা জানান রাসিক মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি খায়রুজ্জামান লিটন। এরপর সার্কিট হাউসে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান সিটি কর্পোরেশনের কাউন্সিলরবৃন্দ। দুপুর ১২টায় সার্কিট হাউসে স্থানীয় সরকার বিভাগের আওতায় রাজশাহী বিভাগে চলমান উন্নয়ন কার্যক্রম নিয়ে সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার সাথে মতবিনিময় করেন তিনি।

পরিদর্শনকালে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. হুমায়ুন কবীর, জেলা প্রশাসক আব্দুল জলিল, রাজশাহী সিটি কর্পোরেশনের কাউন্সিলরবৃন্দ, প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন সহ কর্মকর্তাবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31