ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী রুনা লায়লার আগমন উপলক্ষে সংবর্ধনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১১টায় বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার নিজস্ব সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। এসময় নারীনেত্রী ও বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থারসহ সভাপতি শাহীন আকতার রেনী নারীদের ক্রীড়া সংক্রান্ত উন্নয়নের জন্য অনুদান প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি শাহীন আকতার রেনী, কিবরিয়া আকতার বানু, তাহমিনা আকতার শিশির, সাধারণ সম্পাদক মাকসুদা আলম, নাহারুন নেসা, রুনা লায়লা, কোষাধ্যক্ষ জাহান আরা বেগম।
আরোও উপস্থিত ছিলেন, নির্বাহী সদস্য মমতাজ মহল, আফরোজা খান হেলেন, জিন্নাতুন নেসা রেবা, শামীমা করিম পপি, রাফিকা খানমসহ ৫টি জেলার সম্পাদক মন্ডলীরা।


