IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> নগর-গ্রাম >> নিয়ামতপুরে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন

নিয়ামতপুরে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন

ধূমকেতু প্রতিবেদক , নিয়ামতপুর : সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী, বাংলার অবিসংবাদিত নেতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়।

বুধবার ১৭ মার্চ সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়। বেলা ১০টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর মূরালে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান পুস্পস্তাবক অর্পন করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

বেলা ৩টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে দিবসের তাৎপর্য তুলে ধরে বিশেষ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এছাড়া বেলা ১১টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সভা, সূর্যোদয়ের সাথে সাথে বিভিন্ন সরকারী, আধা সরকারী, স্বায়ত্বশাসিত, বেসরকারী ও ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, মুজিববর্ষের কেন্দ্রীয় অনষ্ঠান এলইডি ক্রিন/প্রজেক্টরের মাধ্যমে সরাসরি সম্প্রচার, বাদ যোহর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিল দোয়া, সুবিধামত সময়ে বিশেষ প্রার্থনা, হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন, গুরুত্বপূর্ণ ভবনসমূহে আলোক সজ্জা।

উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক ফরিদ আহমেদ।

উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সেলিম উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, সহকারী কমিশনার (ভূমি) নিলুফা সরকার, অফিসার ইন চার্জ হুমায়ন কবির।

সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু ঈশ্বর চন্দ্র বর্মন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নিলুফার ইয়াসমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম, উপজেলা শিক্ষা অফিসার রবিউল ইসলাম, উপজেলা কৃষি অফিসার আমির আব্দুল্লাহ ওয়াহিদুজ্জামান, উপজেলা প্রকৌশলী নূরে আলম সিদ্দিকী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার নূরুল ইসলাম, নিয়ামতপুর সদর ইউপি চেয়ারম্যান ও অত্র ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব বজলুর রহমান নঈম, উপজেলা প্রকল্প কর্মকর্তা তরিকুল ইসলাম, সহকারী প্রকৌশলী (বিএমডিএ) মতিউর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমীক সুপারভাইজার জাকির হোসেন, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সহ-সভাপতি জাবেদ আলী, সাধারণ সম্পাদক জনি আহমেদ, সাংগঠনিক সম্পাদক সাহান সা চিস্তিয়া, সদস্য নূরুন নবী, রাসিকুল ইসলাম, সিরাজুল ইসলাম, ইমরান ইসলাম।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31