IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> লাইফস্টাইল >> ফুসফুসের রোগে আক্রান্ত কি-না বুঝবেন যেসব লক্ষণে

ফুসফুসের রোগে আক্রান্ত কি-না বুঝবেন যেসব লক্ষণে

ধূমকেতু নিউজ ডেস্ক : বায় দূষণ ও ধূমপানের কারণে ফুসফুস প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে। ধুমপায়ীর পাশাপাশি পরোক্ষ ধূমপানের কারণেও আপনার ফুসফুস ক্ষতিগ্রস্ত হতে পারে।

যদিও প্রাকৃতিকভাবেই ফুসফুস সেসব ক্ষতি কিছুটা হলেও কাটিয়ে নেয়। তবুও দীর্ঘদিন ধরে ধূমপান ও বায়ুদূষণের কারণে ফুসফুস তার কার্যক্ষমতা হারিয়ে ফেলে।

ফুসফুসের সমস্যা হলে প্রথমে যে লক্ষণটি প্রকাশ পায় তা হলো শ্বাসকষ্ট। অনেকেই প্রাথমিকভাবে বিষয়টিকে প্রাধান্য না দেওয়াই এর প্রভাব বাড়তে থাকে। অনেকেই ভাবেন, বয়স বাড়ার কারণে কোনো কাজে হাঁপিয়ে উঠলে বোধ শ্বাসকষ্ট হয়। তবে বিষয়টি সাধারণ নয়।

শ্বাসকষ্টের ইঙ্গিত হতে পারে সিওপিডি, হাঁপানি এবং ফুসফুস ক্যান্সারসহ বিভিন্ন রোগের প্রথম লক্ষণ। প্রথমদিকেই যদি শ্বাসকষ্ট হওয়ার কারণ সম্পর্কে আপনি জানতে পারেন, তাহলে ফুসফুসের ক্যান্সার থেকে নিজেকে বাঁচাতে পারবেন।

শুধু শ্বাসকষ্ট নয় ফুসফুসে রোগ বাসা বাঁধলে দেখা দেয় আরও কিছু লক্ষণ। যেগুলো আপনার জন্য সতর্কতামূলক হতে পারে। তবে যারা বিষয়গুলো সাধারণ ভেবে ভুল করেন; তাদের জন্য মারাত্মক হতে পারে ফুসফুসের ব্যাধি-

নিয়মিত শুকনো কাশি ফুসফুসের রোগের একটি লক্ষণ। যদি ৮ সপ্তাহ টানা কাশি থাকে; তাহলে বুঝতে হবে আপনার ফুসফুসের কার্যক্ষমতা কমেছে। প্রাথমিক এ লক্ষণ আপনাকে ইঙ্গিত দেয়, শ্বাসযন্ত্রের ব্যবস্থায় ত্রুটি ঘটলেই একটানা কাশি হয়।

শ্বাসকষ্ট কখনো সাধারণ সমস্যা হতে পারে না। অনেকে ভেবে থাকেন শারীরিক কসরতের কারণে শ্বাসকষ্ট হতে পারে! ধারণাটি ভুল। ফুসফুসে সমস্যা থাকলে আপনি অল্পতেই হাঁপিয়ে উঠতে পারেন। এটিও একটি সতর্কতা লক্ষণ।

ক্রমাগত যদি আপনার শ্লেষ্মা বা কফ উঠে থাকে; তাহলেও চিন্তার বিষয়। বায়ুপথ যখন সংকুচিত হয়ে আসে; তখন শ্লেষ্মা উৎপাদন বেড়ে যায়। যদি আপনার শ্লেষ্মা উৎপাদন এক মাস বা তারও বেশি সময় ধরে চলমান থাকে; তবে এটি ফুসফুসের রোগকে ইঙ্গিত করে।

শ্বাস নেওয়ার সময় যদি বুকের মধ্যে শব্দ করে; তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। ফুসফুসের রোগ হলে এ ধরনের লক্ষণ দেখা দেয়। এর কারণ হলো আপনার ফুসফুসের বায়ুপথ একেবারেই সংকুচিত হয়ে এসেছে।

কাশির সঙ্গে রক্ত পড়ার কারণটিও ফুসফুসের রোগের লক্ষণ হিসেবে বিবেচিত। উপরের শ্বাসনালী থেকে রক্ত উঠে থাকে এক্ষেত্রে। এমনটি হলে দ্রুত চিকিৎসকের শরনাপন্ন হতে হবে।

দীর্ঘস্থায়ী বুকে ব্যথা অনুভব করলে অনেকে গ্যাস্ট্রিক বলে উড়িয়ে দেয়। বিষয়টি কিন্তু মারাত্মক রোগের লক্ষণ হতে পারে। এক মাস বা তার বেশি সময় অবধি বুকে ব্যথা স্থায়ী হলে চিন্তার বিষয়। ফুসফুসে রোগ বাসা বাঁধলে শ্বাস নেওয়া বা কাশির সময় বুকে জোরে ব্যথা লাগতে পারে। এটিও একটি সতর্কতা।

উপরোক্ত এসব লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের কাছে যাওয়া উচিত। ফুসফুসের স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে আপনি জানতে পারবেন, আপনার ফুসফুস কেমন আছে।

যদি ফুসফুসের কোনো রোগে আপনি ভুগেও থাকেন, প্রাথমিক পরীক্ষার পর দ্রুত সেরে উঠতে পারবেন। পাশাপাশি ফুসফুসের যত্নে পুষ্টিকর খাবার ও শরীরচর্চা করা উচিত।

মহামারি করোনার এ সময় সুস্থ থাকতে ফুসফুসের বাড়তি যত্ন নেওয়ার বিকল্প নেই। এজন্য জীবনব্যবস্থায় পরিবর্তন আনা জরুরি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31