IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> বিনোদন >> নিকের ছিল প্রাণপণ চেষ্টা, পাত্তা দিতেন না প্রিয়াঙ্কা

নিকের ছিল প্রাণপণ চেষ্টা, পাত্তা দিতেন না প্রিয়াঙ্কা

ধূমকেতু নিউজ ডেস্ক : সাত বছরের ছোট এক পুরুষকে মন দিয়ে বসবেন, সে কথা কল্পনাতেও ছিল না বলিউড সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়ার। কিন্তু শেষ পর্যন্ত তা-ই হয়েছে। নিক জোনাসকে ফেরাতে পারেননি তিনি। অবশ্য পরিচয়ের একেবারে শুরুর দিকে নিককে খুব একটা পাত্তা দিতেন না সাবেক এই বিশ্ব সুন্দরী।

মার্কিন টিভি উপস্থাপক অপরাহ উইনফ্রের শো ‘সুপার সউল’-এ উপস্থিত হয়ে এসব কথা জানিয়েছেন প্রিয়াঙ্কা। সেখানে উঠে এসেছে নিক-প্রিয়াঙ্কার পরিচয়ের প্রথম দিককার অনেক অজানা গল্প।

প্রিয়াঙ্কা জানান, বয়সের ব্যবধানের জন্য নিকের সঙ্গে ডেটে যেতে এক ধরনের উদ্বিগ্নতা কাজ করত মনে।

তিনি বলেন, ‘আমি প্রথমে আসলেই ওকে বাইরে থেকে বিচার করেছিলাম। সত্যি বলতে ও যখন মেসেজ দিত আমি অতটা গুরুত্ব দেইনি। আমার বয়স ছিল ৩৫ আর আমি বিয়ে করে মা হতে চাইতাম। ওর বয়স ছিল ২০-এর ঘরে…আমি আসলে বুঝিইনি যে সে একটা সম্পর্কে যেতে আগ্রহী। নিজেও তার সম্পর্কে তেমন কিছু ভাবতাম না।’

তবে নিককে সরাসরি চেনার পর সব ধারণা পাল্টে যায় উল্লেখ করে প্রিয়াঙ্কা বলেন, ‘ওকে চেনার পর যারপরনাই অবাক হলাম। সে একজন আত্মবিশ্বাসী মানুষ, যথেষ্ট দায়িত্ববান, আমার অর্জন আর স্বপ্নগুলোর ব্যাপারে বেশ খেয়াল রাখে। তার এই বন্ধনের ক্ষমতাই আমাদের দুজনকে একত্রিত করে রাখে সবসময়।’

তাদের দাম্পত্যজীবনে নিজের বাবা-মায়ের সাংসারিক বন্ধনের ছায়া খুঁজে পান বলেও উল্লেখ করেন এই বলিউড অভিনেত্রী।

২০১৭ সালে এক পার্টিতে প্রথম সাক্ষাৎ হয় নিক-প্রিয়াঙ্কার। সেই থেকে শুরু। এরপর প্রিয়াঙ্কাকে টুইটারে ফলো করতে শুরু করেন নিক। বাকিটা ইতিহাস। এরপর আবার ২০১৮ সালের মে মাসে মেট গালাতে একত্রে উপস্থিত হন দুজন। কয়েকদিন যেতে না যেতেই যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডজার স্টেডিয়ামে এক বেসবল ম্যাচে ফের দুজনকে দেখা যায় একত্রে। ২০১৮ সালের ডিসেম্বরে মহা ধুমধামে বিয়ে করেন তারা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31