IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যেথাইল্যান্ডের পর্যটন দ্বীপে একের পর এক ভবনে আগুনে নিহত ১১ফুলবাড়ীর সীমান্তঘেঁষা গ্রামে ঐতিহ্যবাহী নবান্ন উৎসব, আনন্দে মাতলেন গ্রামবাসী
Home >> রাজনীতি >> হাতীবান্ধায় বিএনপির দুই গ্রুপের হাতাহাতি, ছাত্রলীগের হামলা-ভাংচুর

হাতীবান্ধায় বিএনপির দুই গ্রুপের হাতাহাতি, ছাত্রলীগের হামলা-ভাংচুর

ধূমকেতু প্রতিবেদক, লালমনিরহাট : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বিএনপির বর্ধিত সভাকে কেন্দ্র করে দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর উপস্থিতিতে নেতাকর্মীদের দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। সভা শেষে বিএনপির নেতারা চলে গেলে সভার চেয়ার ও টেবিল ভাঙচুর করেন ছাত্রলীগের কিছু নেতাকর্মী।

রোববার দুপুরে উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির পুরাতন পার্টি অফিসে হাতাহাতি ও বিএনপি নেতা মোশারফ হোসেনের বাড়িতে সভা শেষে ছাত্রলীগের হামলার ঘটনা ঘটে ।

জানা গেছে, হাতীবান্ধা উপজেলায় বিএনপির বর্ধিত সভায় যোগ দিতে দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু লালমনিরহাট থেকে হাতীবান্ধা উপজেলায় আসেন। এসময় বাসস্ট্যান্ড এলাকায় পুরাতন পার্টি অফিসের সামনে সাবেক এমপি জয়নুল আবেদীন সরকারের বড় ছেলে সায়েদুজ্জামান কোয়েলসহ তার সমর্থিত নেতাকর্মীরা দুলুর মাইক্রোবাস থামিয়ে নানা অভিযোগ করেন। এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক মোশারফ হোসেন ও সদস্য সচিব আফজাল হোসেন মিয়ার সমর্থিত নেতাকর্মীর সাথে কোয়েল সমর্থিত নেতাকর্মীদের হাতিহাতির ঘটনা ঘটে। এসময় সিনিয়র নেতাদের উপস্থিতিতে পরিস্থিতি শান্ত হয়। পরে উপজেলা বিএনপির আহবায়ক মোশারফ হোসেনের বাড়িতে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

সেখানে বর্ধিত সভা শেষে বিএনপির নেতাকর্মীরা চলে গেলে পাশে আওয়ামী লীগ অফিস থেকে বের হয়ে ছাত্রলীগের কিছু নেতাকর্মীরা বর্ধিত সভার চেয়ার টেবিল ভাঙচুরের করেন বলে অভিযোগ উঠে। এসময় সাউন্ড সিস্টেমের এক শ্রমিককেও মারধর করা হয়। এর আগে বিএনপি বর্ধিত সভার আয়োজন করলে একই দিনে পাল্টা কর্মসূচীর ঘোষণা দেয় উপজেলা ছাত্রলীগ।

তবে এসব অভিযোগ অস্বীকার করে উপজেলা ছাত্রলীগের সম্পাদক পারভেজ হোসেন বলেন, ছাত্রদলের আহ্বায়ক ছাত্রলীগ নিয়ে বাজে মন্তব্য করায় তাকে ছাত্রলীগের নেতাকর্মীরা ধাওয়া করলে ছাত্রদল নেতা রুবেল বিএনপি নেতা মোশারফ হোসেনের বাড়ির দিকে পালিয়ে যায়।

হাতীবান্ধা থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, ছাত্রদলের এক নেতা ছাত্রলীগ নিয়ে বাজে মন্তব্য করলে উত্তেজনা দেখা যায়। এসময় দুই-একটি চেয়ার ভাঙচুরের ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31