ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : কুষ্টিয়া শহরের মজমপুর গেটে ড্রাম ট্রাকের ধাক্কায় অজ্ঞাত (৩০) এক যুবক নিহত হয়েছে।
রোববার রাত সাড়ে ১১টার সময় কুষ্টিয়া মজমপুর গেটে ট্রাফিক অফিসের সামনে এ দূর্ঘটনা ঘটে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবীর জানান, রাতে ঐ ব্যক্তি ফরিদপুরে যাওয়ার জন্য বাসের টিকিট কিনেছিলো। পরে সেটা আবার ফেরতও দিয়েছিলো।
রাত সাড়ে ১১টায় রাস্তাপার হওয়ার সময় একটি ড্রাম ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। তার লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news