IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> লাইফস্টাইল >> হৃদরোগ-ডায়াবেটিস দূর হবে তরমুজের বীজে

হৃদরোগ-ডায়াবেটিস দূর হবে তরমুজের বীজে

ধূমকেতু নিউজ ডেস্ক : বাজারে এখন তরমুজের ছড়াছড়ি। লাল টুকটুকে রসালো এ ফলটি ছোট-বড় সবারই পছন্দের। শরীরের পানির অভাব পূরণে এ ফল বিশেষ ভূমিকা রাখে। একটি তরমুজের মধ্যে ৯৮ ভাগই পানি থাকে।

গরমে ঠান্ডা তরমুজ খাওয়ার মজাই আলাদা। যেন এক স্বর্গীয় তৃপ্তি অনুভূত হয়। বেশিরভাগ সময়ই সবাই তরমুজ খেয়ে এর বীজ ফেলে দিয়ে থাকেন। জানেন কি, এ বীজে লুকিয়ে আছে কত উপকারিতা।

জানলে হয়তো এরপর থেকে আর এ বীজ ফেলে দিবেন না। হৃদরোগ এমনকি ডায়াবেটিসের মতো দীর্ঘমেয়াদি রোগও নিয়ন্ত্রণে আনে তরমুজের বীজে থাকা গুনাগুণ।

গবেষকরা বলছেন, তরমুজের বীজে এমন এক রাসায়নিক থাকে, যা ডায়াবেটিস নিয়ন্ত্রণে অত্যন্ত কার্যকরী। তাছাড়া তরমুজের বীজে থাকা একাধিক খনিজ গর্ভবতী নারীর স্বাস্থ্যের জন্য বিশেষ উপকারী।

তরমুজের বীজে থাকে- প্রোটিন, ভিটামিন, ওমেগা-৩ এবং ওমেগা-৬ ফ্যাটি অ্যাসিড, ম্যাগনেসিয়াম, দস্তা, তামা, পটাসিয়াম এবং আরও অনেক পুষ্টি উপাদান। জেনে নিন তরমুজের বীজ খেলে যেসব রোগ থেকে মুক্তি পাবেন-

তরমুজের বীজে থাকা ম্যাগনেসিয়াম হার্টের কার্যক্ষমতা বাড়ায়। সেই সঙ্গে হঠাৎ হার্ট অ্যাটাকের ঝুঁকিও কমে। এ ছাড়াও তরমুজের বীজে থাকে সিটরুলিন নামক উপাদান। যা অ্যারোটিক ব্লাড প্রেসার কমিয়ে হৃদযন্ত্রকে সুরক্ষিত রাখে।

এ করোনাকালে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর বিকেল্প নেই। পরিমাণ মতো তরমুজের বীজের গুঁড়ো পান করলে শরীরে আয়রন এবং ভিটামিন বি-এর ঘাটতি কমে। অ্যানিমিয়া বা রক্তশূন্যতায় আক্রান্ত রোগীরা এ উপায়ে সুফল পেতে পারেন।

বন্ধ্যাত্ব নারী বা পুরুষ উবয়ের ক্ষেত্রেই হতে পারে। জানেন কি? তরমুজের বীজে থাকা জিঙ্ক স্পার্ম কাউন্ট বাড়াতেও বিশেষ ভূমিকা রাখে।

ডায়াবেটিস রোগী এখন প্রায় প্রত্যেক ঘরে ঘরেই আছে। তাদের জন্য এ বীজ বিশেষ উপকারী। সম্প্রতি এক ইরানিয়ান স্টাডি অনুসারে, তরমুজের বীজে এমন কিছু উপাদান আছে, যা শরীরে প্লাজমা গ্লুকোজের মাত্রা কমায়। এ কারণে ডায়াবেটিস ধারে কাছেও ঘেঁষতে পারে না।

হজম ক্ষমতা বাড়াতেও কার্যকরী ভূমিকা রাখে তরমুজের বীজ। এতে থাকা জিঙ্ক এবং ম্যাগনেসিয়াম হজমে সহায়ক অ্যাসিডের ক্ষরণ বাড়িয়ে দেয়। এ কারণে বদহজম ও গ্যাস্ট্রিকের সমস্যা কমতে শুরু করে।

তরমুজের বীজের গুঁড়ো এক কাপ হালকা গরম পানিতে মিশিয়ে খেলে আপনার অ্যানার্জি বাড়বে। শরীরে মুহূর্তেই জোগাবে শক্তি।

অস্টিওপোরোসিস প্রতিরোধে কাজ করে এ বীজ। নিয়মিত খেলে হাড়ের ঘনত্ব বাড়ে এবং দুর্বলতা কমে।

চুলের জন্যও ভালো তরমুজের বীজ। এতে আছে প্রোটিন, আয়রন, ম্যাগনেসিয়াম এবং কপার। প্রোটিন চুলের বৃদ্ধি ঘটায়। ম্যাগনেসিয়াম চুলে আগা ফাটা ও ভেঙে পড়া রোধ করে। কপার মেলানিন উৎপাদন করে, ফলে চুল হয় রেশমি কোমল।

ত্বকের ব্রণ কমাতে সাহায্য করে এ বীজে থাকা পুষ্টিগুণ। এ ছাড়াও ত্বককে ময়েশ্চারাইজ করে নিস্তেজতা রোধ করে। পাশাপাশি বলিরেখা দূর করে। ফলে ত্বক থাকে টানটান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31