IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> বিনোদন >> ‘মুখ্যমন্ত্রীর জন্যও এত করি না’, প্রচারে মেজাজ হারালেন নুসরাত

‘মুখ্যমন্ত্রীর জন্যও এত করি না’, প্রচারে মেজাজ হারালেন নুসরাত

ধূমকেতু নিউজ ডেস্ক : পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে ভোটযুদ্ধ ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। একদফার ভোট হয়ে গেলেও বাকি সাতদফার জন্য দলের প্রার্থীদের হয়ে জোর প্রচার চালাচ্ছেন তারকারা।

শনিবার (২৭ মার্চ) রাজ্যের অশোকনগরের তৃণমূল প্রার্থী নারায়ণ গোস্বামীর হয়ে প্রচারে বেরিয়েছিলেন টলিউডের জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত জাহান। সেখানেই মেজাজ হারালেন তিনি। এই ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়েছে।

ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়েছে, শনিবার সকালে উত্তর ২৪ পরগনার অশোকনগর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী নারায়ণ গোস্বামীর সমর্থনে প্রচারে বেরিয়েছিলেন নুসরাত। রোদ উপেক্ষা করেই প্রায় এক ঘণ্টা হুড খোলা গাড়িতে র‌্যালি করেন তিনি। পাশে ছিলেন প্রার্থী নারায়ণ গোস্বামী।

জানা গেছে, এরপর আরও কিছুক্ষণের জন্য প্রচার চালিয়ে যাওয়ার অনুরোধ করা হয়েছিল নুসরাতকে। তখনই বেঁকে বসেন তিনি। ভিডিওতে দেখা যায়, র‌্যালিতে আর থাকা সম্ভব নয় বলে সাফ জানিয়ে দেন এই অভিনেত্রী। সেই সঙ্গে তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রীর জন্যও এত করি না।’

কথা শেষ হতে না হতেই গাড়ি থেকে নেমে পড়েন তিনি। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আসতেই ভাইরাল হয়ে যায়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31