IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> বিনোদন >> মধুচন্দ্রিমায় মির্জার সঙ্গী কে?

মধুচন্দ্রিমায় মির্জার সঙ্গী কে?


ধূমকেতু নিউজ ডেস্ক : সময়টা আমুদেই কাটছে বলিউডের আবেদনময়ী নায়িকা দিয়া মির্জার। বিয়ের পর স্বামীকে নিয়ে আনন্দে সময় কাটাচ্ছেন। দিয়া কাজের ব্যস্ততা ঘুচিয়ে জীবনসঙ্গীকে নিয়ে একান্তে সময় কাটাচ্ছেন মালদ্বীপে। সেখানে সমুদ্র পাড়ে স্বামী বৈভবের সঙ্গে ছবি তুলে ফেসবুকে পোস্ট করছেন।
মধুচন্দ্রিমায় দিয়া-বৈভবের সঙ্গী আরও একজন। তার ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন দিয়া। এ নিয়ে নেটিজেনরা প্রশ্ন তুলছেন মধুচন্দ্রিমায় দিয়া-বৈভবের সঙ্গী এ আবার কে?

হিন্দুস্তান টাইমসের খবরে জানা গেছে, স্বামী বৈভবের আগের সংসারের মেয়ে সামায়রাকে মধুচন্দ্রিমায় নিয়ে গেছেন দিয়া মির্জা।

দেড় বছরের একাকিত্ব ঘুচিয়ে গত ১৫ ফেব্রুয়ারি নতুন ভালোবাসাকে বরণ করেন দিয়া। দিয়া-বৈভব দুজনেরই দ্বিতীয় বিয়ে এটি। বিয়ের পর সবকিছু গুছিয়ে মধুচন্দ্রিমায় গেছেন এই জুটি।

সমুদ্রের পাড়ে আকাশি, হালকা নীল ও সাদা রঙের পোশাকে একের পর এক ছবি পোস্ট করছেন দিয়া। একটি ছবিতে দিয়ার সঙ্গে ধূসর জাম্পস্যুটে দেখা গেল সামায়রাকেও। বাবার বিয়েতেও উপস্থিত ছিল সে, বরণ করে নিয়েছে নতুন মাকে।
বৈভবের সাবেক স্ত্রী সুনয়না জানিয়েছেন, দিয়ার সঙ্গে বৈভবের বিয়েতে তিনি খুশি। বৈভব আর সুনয়নার মেয়ে সামায়রাকে আপন করে নিয়েছেন দিয়া। এমনকি তাঁকে সঙ্গে নিয়ে মালদ্বীপে মধুচন্দ্রিমায় গিয়ে রীতিমতো নজির স্থাপন করলেন দিয়া। আর এজন্য সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ প্রশংসা কুড়াচ্ছেন এই অভিনেত্রী।
২০০০ সালে মিস এশিয়া প্যাসিফিক ইন্টারন্যাশনাল হয়ে বলিউডে পা রেখেছিলেন দিয়া। অভিনয় দিয়ে কেড়েছিলেন নিযুত দর্শকের নজর। তবে জ্বলে উঠতে পারেননি যেভাবে প্রত্যাশা করা হয়েছিল।

শুরুতে সাড়া ফেললেও সময়ের সঙ্গে সঙ্গে অনেকটাই ফ্যাকাশে হয়ে পড়েছিলেন তিনি। অভিনয়ে হয়ে পড়েন অনিয়মিত। ২০১৪ সালে ব্যবসায়িক অংশীদার সাহিল সংঘকে বিয়ে করেছিলেন দিয়া। পাঁচ বছরের মাথায় হলো ছন্দপতন। ২০১৯ সালের আগস্টে বিচ্ছেদের ঘোষণা দেন দিয়া ও সাহিল। এরপর থেকে একাকী সময় কাটাচ্ছিলেন। কদিন আগে হঠাৎ বিয়ের কথা জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31