IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> ধর্ম >> বান্দার যে ৪ কাজ আল্লাহ পছন্দ করেন না

বান্দার যে ৪ কাজ আল্লাহ পছন্দ করেন না

ধূমকেতু নিউজ ডেস্ক : ইসলাম সর্বোত্তম জীবন ব্যবস্থা। কুরআন জীবন চলার বিধান। ইসলামে বিশ্বাসী প্রত্যেক মুমিনের জন্য কুরআন অনুযায়ী জীবন পরিচালনা করাই আল্লাহর নির্দেশ। ঈমানের সাক্ষ্য দেয়ার পরও আল্লাহর অনেক বান্দা এমন কিছু কাজ করেন, যা মহান আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহর অপছন্দনীয় সেই কাজগুলো কী?

ইমাম আবু লাইছ সমরকান্দী রহমাতুল্লাহি আলাইহি এমন চারটি কাজের কথা তুলে ধরেছেন; যে কাজগুলো সত্যিই একজন ঈমানদারের জন্য অনাকাঙ্ক্ষিত। যার প্রতিটির ব্যাপারে কুরআনুল কারিমের নিষেধাজ্ঞা রয়েছে। তাম্বিহুল গাফেলিন গ্রন্থে উল্লেখ করা আল্লাহর চারটি অপছন্দনীয় কাজ হলো-

১. নামাজে অবহেলা করা

নামাজের সময় হওয়ার সঙ্গে সঙ্গে নামাজ না পড়ে অযথা দেরি করা কিংবা অলসতা করে বসে থাকা। আল্লাহ তাআলা কুরআনুল কারিমে নামাজে অবহেলা করা লোকদের ব্যাপারে দুর্ভোগ রয়েছে বলে ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা বলেন-

‘অতএব দুর্ভোগ সেসব নামাজির জন্য, যারা তাদের নামাজ সম্বন্ধে বেখবর।’ (সুরা মাউন : আয়াত ৪-৫)

২. কুরআন তেলাওয়াতে সময় কথা বলা

যখন কোথাও কুরআন তেলাওয়াত করা হয়, সেখানে প্রয়োজন ছাড়া কথাবার্তা বলা আল্লাহ তাআলা পছন্দ করেন না। কুরআন তেলাওয়াত না শুনে অযথা কথাবার্তা রহমত থেকে বঞ্চিত হয় মুমিন। কুরআনুলকারিমের নির্দেশনা হলো- যখন তোমরা কুরআন তেলাওয়াত শুনতে পাও তখন চুপ করে মনোযোগ সহকারে তেলাওয়াত শোন। আল্লাহ তাআলা বলেন-

‘আর যখন কুরআন তেলাওয়াত করা হয়, তখন তাতে কান লাগিয়ে রাখ এবং (অযথা কথাবার্তা না বলে) নিশ্চুপ থাক; যাতে তোমাদের উপর রহমত হয়।’ (সুরা আরাফ : আয়াত ২০৪)

৩. রোজা অবস্থায় স্ত্রী সহবাস করা

ইসলামের নির্দেশনা হলো- রোজার সময় ভোর রাত থেকে সন্ধ্যা পর্যন্ত এবং ইতেকাফ অবস্থায় স্ত্রী সহবাস থেকে বিরত থাকা। এ সময় স্ত্রী সহবাস করলে রোজা ও ইতেকাফ ভঙ্গ হয়ে যায়। রোজার সময় দিনের বেলা এবং ইতেকাফ অবস্থায় স্ত্রী সহবাস নিষিদ্ধ। আল্লাহ তাআলা বলেন-

‘রোজার রাতে তোমাদের স্ত্রীদের সঙ্গে সহবাস করা তোমাদের জন্য হালাল করা হয়েছে। তারা তোমাদের পরিচ্ছদ এবং তোমরা তাদের পরিচ্ছদ। আল্লাহ অবগত রয়েছেন যে, তোমরা আত্মপ্রতারণা করছিলে, সুতরাং তিনি তোমাদেরকে ক্ষমা করেছেন এবং তোমাদের অব্যাহতি দিয়েছেন। অতঃপর তোমরা নিজেদের স্ত্রীদের সাথে সহবাস কর এবং যা কিছু তোমাদের জন্য আল্লাহ দান করেছেন, তা আহরণ কর। আর পানাহার কর যতক্ষণ না কাল রেখা থেকে ভোরের শুভ্র রেখা পরিষ্কার দেখা যায়। অতঃপর রোযা পূর্ণ কর (ভোর রাত থেকে) রাত (সন্ধ্যা) পর্যন্ত। আর যতক্ষণ তোমরা ইতেকাফ অবস্থায় মসজিদে অবস্থান কর, ততক্ষণ পর্যন্ত স্ত্রীদের সঙ্গে মিশো না। এই হলো আল্লাহ কর্তৃক বেঁধে দেয়া সীমানা। অতএব, এর কাছেও যেও না। এমনিভাবে বর্ণনা করেন আল্লাহ নিজের আয়াত সমূহ মানুষের জন্য, যাতে তারা বাঁচতে পারে।’ (সুরা বাকারা : আয়াত ১৮৭)

৪. কবরস্থানে বসে হাসাহাসি করা

কবরস্থান কিংবা মৃতব্যক্তির স্মরণ মানুষকে পরকালের কথা স্মরণ করিয়ে দেয়। আর কবরস্থানে বসে হাসাহাসি মৃত্যু সম্পর্কে বেখেয়ালের নামান্তর। তাই কবরস্থানে পরকালের কথা স্মরণ করে হাসাহাসি পরিত্যাগ করাই শ্রেয়। কবরস্থানে বসে হাসাহাসি করা মহান আল্লাহর অপছন্দনীয় কাজ। এমনিতেই কম হাসার এবং বেশি হাসার দিকনির্দেশণা এসেছে কুরআনে। আল্লাহ তাআলা বলেন-

‘অতএব তারা সামান্য হেসে নিক এবং তারা তাদের কৃতকর্মের বদলাতে অনেক বেশী কাঁদবে।’ (সুরা তাওবা : আয়াত ৮২)

মুমিন মুসলমানের উচিত, মহান আল্লাহর অপছন্দনীয় কাজগুলো থেকে বিরত থাকা। নামাজে অবহেলা না করে ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে তাকবিরে উলার সঙ্গে নামাজ আদায় করা। কুরআন তেলাওয়াত শুনলে মনযোগ দিয়ে শোনা। রোজা অবস্থায় এবং ইতেকাফকালীন সময়ে স্ত্রী সহবাস থেকে বিরত থাকার পাশাপাশি কবরস্থানে বসে হাসাহাসি থেকে বিরত থাকা জরুরি।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে আল্লাহর অপছন্দনীয় ও নিষিদ্ধ কাজ ৪টি থেকে মুক্ত থাকার তাওফিক দান করুন। আল্লাহ স্মরণে কুরআনের বিধিবিধানগুলো যথাযথ আদায় করার তাওফিক দান করুন। আমিন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31