IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> পদত্যাগী সেই নেতার সঙ্গে বৈঠক

পদত্যাগী সেই নেতার সঙ্গে বৈঠক

ধূমকেতু নিউজ ডেস্ক : প্রায় ২ ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠক শেষে কেন্দ্রীয় হেফাজতের অনুরোধে নিজের পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন নারায়ণগঞ্জ জেলা আমীর মাওলানা আবদুল আউয়াল।

ঢাকা থেকে কেন্দ্রীয় হেফাজতের দুইজন যুগ্ম মহাসচিবের উপস্থিতিতে ওই বৈঠকে আব্দুল আওয়ালের মান-অভিমান ভাঙানো হয়েছে।

বৈঠক শেষে হেফাজত নেতা মাওলানা মামুনুল হক সাংবাদিকদের বলেন, আমীরে হেফাজত আল্লামা জুনায়েদ বাবুনগরীর নির্দেশে আমরা কেন্দ্রীয় প্রতিনিধি দল দেখা করতে এখানে এসেছি। কিছু ভুল বোঝাবুঝি ছিল আমরা তা মীমাংসা করেছি। আমাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে আবদুল আউয়াল হুজুর তার পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন।

এখন থেকে জেলা ও মহানগর নেতারা আগের মতোই একত্রে কর্মসূচি পালন করবেন বলে জানিয়েছেন বিরোধ মীমাংসা করতে আসা কেন্দ্রীয় নেতারা।

এর আগে বুধবার বিকাল ৩টায় ডিআইটি মসজিদে আসেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জুনায়েদ আল হাবিব ও মামুনুল হক। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় নেতা মনির হোসাইন কাসেমী, ফজলুল করিম প্রমুখ।

বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত কেন্দ্রীয় নেতারা নারায়ণগঞ্জের হেফাজত নেতাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে মহানগর ও জেলার নেতারা হরতালের দিনের পরিস্থিতি বর্ণনা করেন।

শেষে কেন্দ্রীয় নেতারা এ সময়ে কোনো বিরোধ না ঘটিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান করেন।

বৈঠক শেষে মামুনুল হক ব্রিফিংয়ে বলেন, মাওলানা আবদুল আউয়াল আগের মতোই দায়িত্ব পালন করবেন। সব ধরনের মান-অভিমান সব ভুলে ঐক্যবদ্ধভাবেই কাজ করবে।

এ সময় গাড়ি পোড়ানো ও সহিংসতার বিষয়ে তিনি বলেন, হেফাজতে ইসলাম কোনো প্রকার সহিংসতায় বিশ্বাসী নয়। হেফাজত কোন ধরনের হামলা মারধর ভাংচুর করেনি। এটা বহিরাগত কেউ করেছে। এটা সাবোটাজ হতে পারে। আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেছি, মহাসড়কে অবস্থান নিয়েছি। অনেক জায়গায় হেফাজতের দায়িত্বশীলদের রাজপথ থেকে উৎখাত করতে প্রশাসন উদ্যত হয়েছে। সেখান থেকে কোথাও কোথাও সহিংসতার ঘটনা ঘটেছে, তা হেফাজতের পক্ষ থেকে করা হয়নি। বি.বাড়িয়ায় পুলিশের গুলিতে যে মৃত্যুর ঘটনা ঘটেছে। তার পরিপ্রেক্ষিতেই গ্রামবাসী ও মৃতের আত্মীয়স্বজনরা আবেগাপ্লুত হয়ে পড়েছিল। সেটা থেকেই স্থানীয়দের মাঝে ক্ষোভ সঞ্চার হয়ে থাকতে পারে। তার দায় হেফাজতের না।

সাংবাদিকদের ওপর হামলার ব্যাপারে তিনি বলেন, হেফাজতে ইসলাম সাংবাদিকদের সঙ্গে সবসময় ভালো সম্পর্ক রাখতে চায় এবং তা আছে। ব্যক্তি পর্যায়ে কেউ ভুল বুঝে কোন ঘটনা ঘটিয়ে থাকতে পারে তবে তার সাথে দায়িত্বশীলদের কোনো সম্পর্ক নেই।

এ সময় বন্দুকের নলে, গায়ের জোরে জনগণের বিরুদ্ধে কোনো অবস্থান না নেয়ার জন্য প্রশাসনকে অনুরোধ জানান আলোচিত এই হেফাজত নেতা।

এদিকে সোমবার বিকালে মহানগর হেফাজতের সভাপতি মাওলানা ফেরদাউসুর বলেছিলেন, ‘আমরা কেন্দ্রে অভিযোগ করব এবং ঢাকা মহানগরে অভিযোগ দিয়েছি যে, এই সভাপতি আমাদের চলবে না। উনার অতীতের ইতিহাস এরকম। উনি যখন হার্ডলাইনে দেখে তখন ব্যাকফুটে চলে যায়। নারায়ণগঞ্জ জেলার আমীর আল্লামা আব্দুল আওয়াল সাহেব সকাল ১০টায় যে ঘোষণা দিয়েছিলেন ওই ঘোষণার সঙ্গে আমরা একমত ছিলাম না।’

ওই দিনই রাতে শবেবরাত উপলক্ষে ডিআইটি মসজিদে বয়ানকালে আবদুল আউয়াল বলেন, ‘২৮ মার্চ হরতালের দিন সকালে মসজিদে পুলিশ, বিজিবি, র‌্যাব, ডিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা ছুটে আসেন। তারা মসজিদের গেটের সামনে তিনটি কামান, সাজোয়া যান পুলিশের গাড়ি দিয়ে ব্যারিকেড দিয়ে রাখে।’

তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আমাকে স্পষ্ট জানিয়ে দেয় মিছিল বের করতে চাইলে অ্যাকশনে যাবে। তাদের উপরের নির্দেশেনা রয়েছে। প্রয়োজনে গুলি করবে। তখন আমি সবার জানমালের স্বার্থে মসজিদের গেটের বাইরে যেতে বারণ করি। কারণ আমাদের তো অস্ত্র নাই। কিন্তু মহানগরের অতি উৎসাহী নেতারা মিছিল করতে চেয়েছিল। যদি সেদিন মিছিল করতে গিয়ে আমাদের ওপর গুলি ছোড়া হতো, কেউ লাশ হতো তখন তো এই আবদুল আউয়ালকে দোষারোপ করা হতো। মসজিদে গুলি ছুড়লে ঝাঁজরা হয়ে যেত। তখন আপনারাই বলতেন কেন লাশ হলো মানুষ। এ কেমন নেতৃত্ব। এসব নেতৃত্ব আমরা মানি না। তখন মেয়র আইভীসহ অনেকেই সুযোগ নিতেন আমাকে সরিয়ে দিতে। মামলা হয়েছে। যদি আমরা মিছিল করার চিন্ত করতাম তাহলে সব মামলার আসামি হতাম আমিসহ সবাই।

তিনি বলেন, এ কারণে আমাদের লোকজনও অনেকেই ক্ষুব্ধ। তারা আজকে (সোমবার) ডিআইটি মসজিদে বাদ আসর দোয়া না করে দেওভোগে করেছে। কারণ আমাকে তো বাদ দিয়েই দিছে। তাই আমি আর দল করব না। ভবিষ্যতে আর নেতৃত্ব দেব না। মসজিদ মাদ্রাসা নিয়েই থাকব। আমার এখন বার্ধক্য বয়স, তাই আমি ভবিষ্যতে আর নেতৃত্বে থাকবে না। আমি আমার জিম্মাদারি ছেড়ে দিলাম। আমি হেফাজত ইসলামের নেতৃত্বে আর থাকব না। আমার আমীর পদ দরকার নাই। আমার পক্ষ থেকে আর কোন দিন ঘোষণা আসবে না। তোমরা যারা অতি উৎসাহী আছ, তোমরা বাবা হেফাজত ইসলাম করো।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31