IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নাচোলে সাংবাদিকদের সাথে নয়া উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তারতানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
Home >> বিনোদন >> সমুদ্রপৃষ্ঠ থেকে ২০০ ফুট ওপরে সিয়াম

সমুদ্রপৃষ্ঠ থেকে ২০০ ফুট ওপরে সিয়াম

ধূমকেতু নিউজ ডেস্ক : দর্শকদের মনোরঞ্জনের জন্য অভিনয়শিল্পীদের কত কিছুই না করতে হয়! মাঝে মাঝে অবশ্য ঝুঁকিপূর্ণ শট স্টান্টম্যান-এর মাধ্যমেই সম্পন্ন করার চেষ্টা থাকে। তবে এ সময়ের জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদ কৃত্রিমতায় বিশ্বাসী নয়। দর্শকদের চমকে দেয়ার জন্য সম্প্রতি জাহাজের সিঁড়ি বেয়ে সমুদ্রপৃষ্ঠ থেকে ২০০ ফুট উঁচুতে দাঁড়িয়ে গানের দৃশ্যে অংশ নিয়েছেন তিনি। সঙ্গে ছিলেন নায়িকা পূজা চেরি।

এম রাহিম পরিচালিত মুক্তি প্রতীক্ষিত ‘শান’ চলচ্চিত্রের গানের দৃশ্যধারণের জন্য এত বড় ঝুঁকি নিয়েছিলেন তারা। পরিচালক বলেন, চট্টগ্রাম থেকে সেন্টমার্টিনে আসা প্রমোদতরী বে-ওয়ান জাহাজে চিত্রধারণের আয়োজন করা হয়েছিল। আমরা আমাদের পরিকল্পনা মাফিক কাজ এগিয়ে নিচ্ছিলাম। হঠাৎ সিয়াম-পূজার মাথায় ভূত চাপে, তারা ২০০ ফুট উঁচুতে দাঁড়িয়ে শট দেবেন। কিন্তু আমি, আমাদের প্রযোজক, কোরিওগ্রাফার কেউই এ সিদ্ধান্তে সমর্থন করিনি। কারণ বিষয়টি ছিল মারাত্মক ঝুঁকিপূর্ণ।

সামান্য একটি ভুলের কারণে বড় ধরনের বিপদ হতে পারতো। কিন্তু সিয়াম-পূজা আমাদের কারো কথাই শোনেননি। তারা ঠিকই সিঁড়ি বেয়ে উঠে যান জাহাজের সর্বোচ্চ শিখরে।

ভারতের জনপ্রিয় নৃত্য পরিচালক জায়েশ প্রধানের মতে, এ ধরনের শট উপমহাদেশের কোনো অভিনয়শিল্পীই নাকি এর আগে দিতে পারেননি। দৃশ্য ধারণের পর চিত্রনায়িকা পূজা চেরির মা ঝর্ণা রায় এসে যখন জানতে পারেন, তার মেয়ে এ ধরনের দুঃসাহসিক শট দিয়েছেন, তিনি প্রায় জ্ঞান হারিয়ে ফেলেন।

সাইফুল শাহীনের ক্যামেরায় ধারণ করা ‘শান’ চলচ্চিত্রের এ গানের শিরোনাম ‘তোর মতো আমাকে মানিয়ে নেব’। এ মিজানের লেখা, আহম্মেদ হুমায়ূনের সুর ও সংগীতে গানটি গেয়েছেন জনপ্রিয় জুটি কনা-ইমরান।

ফিলম্যান এন্টারটেইনমেন্টের প্রযোজনায় নির্মীয়মান ‘শান’ চলচ্চিত্রের গল্প লিখেছেন এ ছবির প্রযোজক আজাদ খান। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যৌথভাবে আজাদ খান ও নাজিম উদ দৌলা। সিয়াম-পূজা ছাড়াও এ ছবিতে অভিনয় করেছেন তাসকিন রহমান, সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুনা বিশ্বাস প্রমুখ।

পরিচালক এম রাহিম জানান, আসছে ঈদেই মুক্তি পাবে ‘শান’। সে লক্ষ্যে আসছে ৩ এপ্রিল, বাংলাদেশ চলচ্চিত্র দিবসের বিশেষ দিনে রাত সাড়ে ৭টায় ফিলম্যান এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে অবমুক্ত হবে ছবির টিজার। এছাড়া পরিবেশক জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজেও টিজারটি দেখা যাবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31