IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> বিনোদন >> করোনায় আক্রান্ত আলিয়া

করোনায় আক্রান্ত আলিয়া

ধূমকেতু নিউজ ডেস্ক : এবার করোনভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। বর্তমানে নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে আছেন তিনি।

এ নিয়ে বৃহস্পতিবার (১ এপ্রিল) রাতে ইনস্টাগ্রামে আলিয়া লিখেছেন, ‘আমি কোভিড-১৯ টেস্টে পজিটিভ হয়েছি। তাই সঙ্গে সঙ্গেই নিজেকে আলাদা করেছি এবং বাড়িতে কোয়ারেন্টাইনে আছি। চিকিৎসকের পরামর্শ মতো সকল নিয়ম মেনে চলছি। সকলের ভালোবাসা ও সহযোগিতার জন্য ধন্যবাদ। দয়াকরে নিরাপদ থাকুন ও নিজের যত্ন নিন।’

এদিকে কিছুদিন আগে করোনায় আক্রান্ত হন আলিয়ার প্রেমিক রণবীর কাপুর। তবে তিনি করোনামুক্ত হয়েছেন।

রণবীরের পর আলিয়া আক্রান্ত হওয়ার ফলে নতুন করে গুঞ্জন শোনা যাচ্ছে। যদিও রণবীর আক্রন্ত হওয়ার সময় এই গুঞ্জন উঁকি মেরেছিলো। এবার নায়িকার আক্রান্তের খবরের পর সেটি নতুন করে ডালপালা গজিয়েছে। শোনা যাচ্ছে- রণবীর যখন আক্রান্ত হন তখন তার সঙ্গে আলিয়াও ছিলেন। আর এ কারণেই অভিনেত্রী করোনা আক্রান্ত হয়েছেন।

যদিও তখন কোভিড-১৯ টেস্টে নেগেটিভ হয়েছিলেন আলিয়া।

তখন ইনস্টাগ্রামে এই অভিনেত্রী লিখেছিলেন, ‘আমি আপনাদের উদ্বেগ ও ভালোবাসা মাখানো বার্তাগুলো পড়েছি। আমি কোভিড-১৯ টেস্টে নেগেটিভ এসেছি। আইসোলেশনে থেকে ও আমার চিকিৎসকের সঙ্গে আলোচনার পর কাজে ফিরেছি। আপনাদের শুভ কামনার জন্য ধন্যবাদ। নিজের যত্ন নিচ্ছি এবং নিরাপদ থাকার চেষ্টা করছি। আপনারাও তাই করুন।’

বর্তমানে সঞ্জয় লীলা বানসালির ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়ারি’ সিনেমা নিয়ে ব্যস্ত আলিয়া। মুক্তির অপেক্ষায় তার পরবর্তী সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’। এছাড়াও এস এস রাজামৌলির ‘ট্রিপল আর’ সিনেমায় অভিনয় করছেন এ অভিনেত্রী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31