IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> বিনোদন >> খেলা >> বাবা হলেন হাসান আলি

বাবা হলেন হাসান আলি

ধূমকেতু নিউজ ডেস্ক : সুখবর দিলেন পাকিস্তানি পেসার হাসান আলি। মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে তিনি জানিয়েছেন, কন্যা সন্তান এসেছে ঘর আলো করে।

ধরণীর মুখ দেখা রাজকন্যার জন্য সবার কাছে দোয়া চেয়ে হাসান আলি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ! আল্লাহ আমাদের একটি কন্যা সন্তান উপহার দিয়েছেন। আমার রাজকন্যাকে আমাদের পরিবারে স্বাগতম। আশা করি, আমার ছোট্ট পরীর অনেক অনেক স্বপ্ন থাকবে এবং সর্বশক্তিমান তার জীবনে চলার পথে সব স্বপ্ন পূরণ করবেন। আমিন। সবাই তার জন্য দোয়া করবেন।’

হাসান আলির এই টুইটের পর একের পর এক শুভেচ্ছাবার্তা আসতে থাকে। সতীর্থ ব্যাটসম্যান আহমেদ শেহজাদ লিখেছেন, ‘মাশাআল্লাহ! তোমার এবং ভাবীর জন্য অনেক শুভকামনা। ছোট্ট রাজকন্যা এবং ভাবীর জন্য দোয়াও রইলো।’

পেসার শাহীন শাহ আফ্রিদির টুইট, ‘মাশাআল্লাহ, মাশাআল্লাহ। অনেক অনেক শুভেচ্ছা।’ রোহাইল নাজির লিখেছেন, ‘অভিনন্দন বন্ধু। সর্বশক্তিমান আল্লাহ তোমাকে এমন সুন্দর একটি উপহার দিয়েছেন। অনেক অনেক দোয়া এবং শুভকামনা।’

মোহাম্মদ নেওয়াজ লিখেছেন, ‘অভিনন্দন হাসো (হাসান আলি)।’ ফাখর জামানের টুইট, ‘মাশাআল্লাহ। আমার ভাইয়ের জন্য অনেক শুভকামনা।’ শাদাব খান লিখেছেন, ‘মাশাআল্লাহ ভাই, অনেক অনেক শুভেচ্ছা।’

পাকিস্তান নারী ক্রিকেট দলের তারকা বিসমাহ মারুফ লিখেছেন, ‘হাসান ভাই, অনেক অনেক শুভকামনা। মা ও কন্যার জন্য দোয়া রইলো।’

শুভেচ্ছা জানিয়েছেন হাসান আলির সতীর্থ শোয়েব মালিকের স্ত্রী ভারতীয় টেনিস সেনসেশন সানিয়া মির্জাও। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ‘লাভ’ রিয়েক্ট দিয়ে নতুন অতিথির জন্য শুভকামনা জানিয়েছেন তিনি।

২৬ বছর বয়সী হাসান আলি ২০১৯ সালের আগস্টে বিয়ে করেন সামিয়া আরজুকে। চলতি বছরের জানুয়ারিতে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে স্ত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবরটি জানান তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31