IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> ধর্ম >> মা-বাবার হক সম্পর্কে ৬ উপদেশ

মা-বাবার হক সম্পর্কে ৬ উপদেশ

ধূমকেতু নিউজ ডেস্ক : আমরা একটু বড় হয়ে, যৌবনে পা রাখি; তখন মা-বাবাকে ভুলে যাই। নানা ধরনের কষ্ট দিয়ে থাকি। অনেক সময় বৃদ্ধাশ্রমে পর্যন্তও দিয়ে থাকি। এমন অনেক ঘটনা আছে যে, মাতা-পিতাকে বৃদ্ধ বয়সে রাস্তায় ছেড়ে দেয়া হয়েছে।

যারা মাতা-পিতার প্রতি অমনোযোগী, তাদের সাথে কড়া ভাষায় কথা বলে, মাতা-পিতার কথার আওয়াজের ওপর তাদের কথার আওয়াজ থাকে, তাদের জন্য আমার আজকের এই লেখা। আল্লাহ তায়ালা পিতা-মাতার হক সম্পর্কে তাদের সন্তানাদির উদ্দেশে কুরআননের ভাষায় ছয়টি নসিহত করেছেন।

১. পিতা-মাতার সাথে সদা সদ্ব্যবহার করো (সূরা বনি ইসরাইল)। যে মা ১০ মাস ১০ দিন নিজের গর্ভে ধারণ করে আমাদের এই পৃথিবীর মুখ দেখিয়েছেন। শুধু তাই নয়, একদম ছোট থেকে নিয়ে যে অবস্থায় আছি, এই অবস্থায় নিয়ে আসার পেছনে অনেক পরিশ্রম করেছেন।

অবুঝ থাকা অবস্থায় বিছানায় প্রস্রাব করে দিতাম। কিন্তু মা সানন্দের সাথে তা পরিষ্কার করতেন। প্রচণ্ড শীতের সময় যখন প্রস্রাব করে দিতাম, মা ওই প্রস্রাব করা জায়গায় নিজে শুয়ে আমাকে-আপনাকে শুকনো জায়গায় শোয়াতেন। এমন মাতা-পিতার প্রতি সব সময় সর্বাবস্থায় সদ্ব্যবহার করতে বলেছেন। ভালো ব্যবহার করতে বলেছেন।

২. তাদেরকে ‘উহ’ শব্দটিও বলো না (সূরা বনি ইসরাইল)। যখন তারা বার্ধক্যে উপনীত হয়, তখন তারা ছোট শিশুর মতো আচরণ করতে থাকে। বিভিন্ন ধরনের বায়না করে। বিভিন্ন দাবি-দাওয়া করে। তখন আমরা তাদের এই দাবি-দাওয়া শুনে, তাদের এই বায়না শুনে উফ শব্দটি বলব না। যাতে তারা উফ শব্দটি শুনে তাদের হৃদয় ব্যথিত না হয়।

কথিত আছে, একবার এক বৃদ্ধ পিতা তার সন্তানের কাছে শিশুদের মতো বায়না করত। সন্তানটি তার পিতার শিশুসুলভ আচরণে বিরক্ত হয়ে যায়। সেটি বৃদ্ধ পিতা উপলব্ধি করতে পারে। সে একবার তার সন্তানকে নিয়ে একটি বলসহ পাহাড়ের চূড়ায় নিয়ে যায়। বৃদ্ধ লোকটি বলটিকে নিচে নিক্ষেপ করল ছেলেটি গিয়ে বলটিকে নিয়ে আসল। বৃদ্ধ লোকটি বলটি পুনরায় ছুড়ে মারল পাহাড়ের নিচে। সন্তানটি পুনরায় বলটি কুড়িয়ে নিয়ে এলো। এভাবে পুনরায় করতে থাকায় সন্তানটি অগ্নিশর্মা হয়ে যায়। বৃদ্ধ লোকটি ত্রুটি উপলব্ধি করতে পেরে হেসে বলল, যখন তুমি ছোট ছিলে, তখন তুমি এ পাহাড়ের চূড়ায় থেকে বল নিক্ষেপ করতে; আর আমি প্রতিবারের মতো বলটি কুড়িয়ে নিয়ে আসতাম। কিন্তু আমি কখনো বিরক্ত হইনি। (এই গল্পটি আরিফ আজাদ ভাইয়ের লেখিত বইয়ে (মা মা মা ও বাবা) পড়েছি।

৩. তাদেরকে ধমক দিও না (সূরা বনি ইসরাইল)! যেখানে উফ শব্দটি বলা পর্যন্ত নিষেধ সেখানে ধমক দেয়া তো দূরের কথা। কিছু হতভাগা সন্তান আছে, যারা মাতা-পিতাকে কথায় কথায় ধমক দেয়। পিতা-মাতার প্রতি অসন্তুষ্টি দেখায়। আল্লাহ তায়ালা এটি জানেন। তাই উফ শব্দ বলা বারণ করা সত্ত্বেও পুনরায় ধমক দিয়ে কথা বলার জন্য নিষেধ করেছেন।

কথিত আছে, এক সন্তান তার পিতাকে মারতে মারতে অনেক অনেক দূর পর্যন্ত নিয়ে যায়। এরপর লোকটি তার সন্তানকে বলল, তুমি থামো! কেননা আমিও আমার পিতাকে মারতে মারতে এতটুকু পর্যন্ত নিয়ে এসেছিলাম। আমরা আমাদের মাতা-পিতাকে কখনো ধমক দিয়ে কথা বলব না। আমাদের স্বরকে তাদের স্বরের নিচে রাখব।

৪. এবং বলো তাদেরকে শিষ্টাচারপূর্ণ কথা (সূরা বানি ইসরাইল)। তাদের সাথে নম্র আচরণ করো। তাদের সামনে কখনো নিজেকে কঠোর করিও না। কেননা তোমার ওপর তোমার পিতা-মাতার সন্তুষ্টি তো আল্লাহর সন্তুষ্টি। আর যদি তোমার ওপর তোমার পিতা-মাতা নারাজ থাকে, তাহলে আল্লাহ তায়ালাও তোমার ওপর নারাজ থাকবে।

৫. তাদের সামনে ভালোবাসার সাথে, নম্রভাবে মাথা নত করে দাও (সূরা বানি ইসরাইল)! মাতা-পিতার সামনে নিজে এমনভাবে উত্থাপন করো, যেন তুমি তাদের কাছে দুর্বল। তাদের কথার ওপর কথা বলার সামর্থ্যটুকু নেই।

৬. বলো, হে পালনকর্তা, তাদের উভয়ের প্রতি রহম করো, যেমন তারা আমাকে শৈশবকালে লালন-পালন করেছেন (সূরা বনি ইসরাইল)। এটি মাতা-পিতার জন্য দোয়া করতে বলা হয়েছে। কেননা, তারা শৈশবে আমাদের জন্য খুব কষ্ট করেছেন। আমরা তাদের বিন্দুমাত্র ঋণ পরিশোধ করতে পারব না। কিন্তু আমরা আল্লাহ তায়ালার কাছে উভয়ের জন্য দোয়া করতে পারব। তাদের উভয়ের জন্য কল্যাণ কামনা করতে পারব।

হজরত আবদুল্লাহ (রা.) বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) এর কাছে আমি প্রশ্ন করলাম, সবচেয়ে উত্তম আমল কী? রাসূল (সা.) বলেন, যথাসময়ে নামাজ আদায় করা। আমি আবার জিজ্ঞেস করলাম, তারপর কী? রাসূল (সা.) বললেন, মাতা-পিতার সাথে সদ্ব্যবহার করা। আমি আবার জিজ্ঞেস করলাম অতঃপর কী? রাসূলুল্লাহ (সা.) বলেন, আল্লাহর পথে জিহাদ করা (সহিহ বুখারি : ৫৯৮০)।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31