IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলিমীর মশাররফ হোসেনের ১৭৯ তম জন্মবার্ষিকী আজসিংড়া, নন্দীগ্রাম ও তাড়াশের ‘জুয়ার সম্রাট’ঠান্ডু মিয়া কারাগারেরাজশাহী ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয়ের উদ্বোধন ও আলোচনা সভাগাজার হাসপাতালে ইসরায়েলি হামলা, নিহত ৬
Home >> খেলা >> শ্রীলঙ্কা যাচ্ছেন শাহরিয়ার নাফীস

শ্রীলঙ্কা যাচ্ছেন শাহরিয়ার নাফীস

ধূমকেতু নিউজ ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের ডেপুটি ম্যানেজার শাহরিয়ার নাফীস শ্রীলঙ্কা সফরে যাবেন জাতীয় দলের সঙ্গে। বিষয়টি নিশ্চিত করেন নাফীস নিজেই।

নাফীসের টেস্ট অভিষেক হয়েছিল শ্রীলঙ্কার বিপক্ষেই, ২০০৫ সালে কলম্বোতে। বিসিবির দায়িত্ব নেওয়ার পর সেই শ্রীলঙ্কাতেই প্রথম সফরে যাচ্ছেন তিনি। কাল জাতীয় দলের ক্রিকেটার, কোচদের সঙ্গে করোনার টিকাও নিয়েছেন নাফীস। ক্রিকেটারদের সঙ্গে এক দফা করোনা পরীক্ষাও করেছেন। বাকি সবার সঙ্গে তিনিও প্রথম করোনা পরীক্ষায় নেগেটিভ ফল পেয়েছেন। আজ আরেকটি করোনা পরীক্ষা হওয়ার কথা পুরো দলের।

সোমবার দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কা যাবে বাংলাদেশ দল। দুই টেস্টের জন্য ২১ জনের প্রাথমিক দলের সঙ্গে কোচ, সাপোর্ট স্টাফ ও বিসিবি কর্মকর্তা মিলিয়ে মোট ৪১ জন যাচ্ছেন শ্রীলঙ্কা সফরে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি চার্টার্ড ফ্লাইটে করে মুমিনুলরা যাবেন সেখানে।

বাংলাদেশ দল শ্রীলঙ্কা পৌঁছে ৩ দিন রুম কোয়ারেন্টিন করবে। এরপর সীমিত পরিসরে অনুশীলন করার সুযোগ থাকবে মুমিনুলদের। ২১ এপ্রিল ক্যান্ডির পালেকেল্লে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম প্রথম টেস্টের আগে নিজেদের মধ্যে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। ১৭ ও ১৮ এপ্রিল অনুষ্ঠিত হবে একমাত্র প্রস্তুতি ম্যাচ।

শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ দল অনুশীলনের জন্য স্থানীয় নেট বোলার পাবে না। করোনার কারণে বাইরের ক্রিকেটার জৈব সুরক্ষাবলয়ে আনার সুযোগ নেই। তাই দেশ থেকেই ২১ সদস্যের বড় দল নিয়ে যাচ্ছে বাংলাদেশ। প্রথম টেস্টের আগে প্রাথমিক দল ছোট করে ১৬ সদস্যে কমিয়ে আনা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31