IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> বাঘায় অস্ত্রসহদুই যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব

বাঘায় অস্ত্রসহদুই যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় একটি বিদেশী পিস্তলসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার আশরাফপুর গ্রামের মৃত সুলতান প্রামানিকের ছেলে কামরুল ইসলাম (৩৫) এবং একই উপজেলার চাঁদপুর বেংগাড়ি গ্রামের ফজলুর রহমানের ছেলে ফাইজুল ইসলাম জনি (২৮)।

স্থানীয় লোকজন জানান, আটককৃত দুই যুবকের কাছ থেকে একটি বিদেশী পিস্তল ও সাত রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব। রোববার (১১ এপ্রিল) ভোররাতে উপজেলার আশরাফপুর গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের একটি দল এসে তাদের গ্রেপ্তার করে।

র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ দুই যুবককে গ্রেপ্তার কনের তাঁরা। গ্রেপ্তারকৃত দুই যুবকের কাছে অস্ত্র ও গুলি ছাড়াও তাঁদের কাছ থেকে একটি মোটরসাইকেল, দুটি মোবাইল সেট, চারটি সীমকার্ড এবং নগদ ১ হাজার ৬০০ টাকা জব্দ করা হয়েছে। এদের মধ্যে একজন মাইটিভি চ্যানেলের সাংবাদিক। তার নাম ফাইজুল ইসলাম জনি।

র‌্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ দুই যুবক স্বীকার করেছেন যে অপরাধমূলক কর্মকান্ডের জন্য তাঁরা অবৈধ অস্ত্র নিজেদের কাছে রেখেছিলেন। এ নিয়ে তাঁদের বিরুদ্ধে রোববার দুপুরে বাঘা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত আব্দুল বারি র‌্যাবের পক্ষ থেকে রোববার দুপুরে থানায় একটি মামলা দেয়ার সত্যতা স্বীকার করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31