IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> নগর-গ্রাম >> লকডাউনে জুয়ার আসর জমজমাট

লকডাউনে জুয়ার আসর জমজমাট

ধূমকেতু নিউজ ডেস্ক : লকডাউনের মধ্যে বগুড়ার আদমদীঘিতে রাতের আঁধারে জমজমাট জুয়ার আসর বসছে। সেই আসরে অভিযান চালিয়ে ৪ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার দুপুরে গ্রেফতারদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার রাত সাড়ে ১১টায় উপজেলার সান্তাহার ইউপির কায়েতপাড়া গ্রামের একটি সবজি খেতে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামসহ তাদের গ্রেফতার করা হয়।

জানা যায়, লকডাউনের মধ্যে উপজেলার সান্তাহার ইউনিয়নের কায়েতপাড়া গ্রামে স্থানীয় জুয়াড়িরা জমজমাট জুয়ার আসর বসিয়ে জুয়া খেলছিল। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ১১টায় থানার উপ-পরিদর্শক (এসআই) রকিব হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান পরিচালনা করে ৪ জুয়াড়িকে গ্রেফতার করেন।

এ সময় অন্যরা দৌড়ে পালিয়ে যায়। পুলিশ ওই জুয়ার আসর থেকে ১৭০০ টাকা, দুইটি প্লেয়িং কার্ড (তাসের) প্যাকেট ও তাস খেলার কাজে ব্যবহৃত প্লাস্টিকের চট উদ্ধার করে।

গ্রেফতারকৃত আসামিরা হলেন- উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের সিংড়াপাড়ার মোসলেম উদ্দীনের ছেলে আব্দুর রাজ্জাক (২৪), সান্তাহার ইউপির কায়েতপাড়া গ্রামের মৃত হাদনের ছেলে সামাদ (৩৮), একই গ্রামের মৃত মকছেদ আলীর ছেলে ছানাউল (২৪) ও দমদমা গ্রামের আব্দুস সালামের ছেলে বিদ্যুৎ হোসেন (২৭)।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন জানান, মাদকদ্রব্য উদ্ধার, চোরাচালান ও জুয়াবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31