IMG-LOGO

রবিবার, ১৯ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে মনোনয়নপত্র বিক্রি শুরুপ্রথমবার ‘মিস ওয়ার্ল্ড’-এ আনিকা মেরাজ পাকিস্তানের হয়ে লড়বেনসরকারি সফরে তুরস্ক গেলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানবিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম আকাশছোঁয়াদেশে গ্যাস সংকট কাটাতে নতুন তিন কূপ খননে সিলেট গ্যাস ফিল্ডসকুয়েতে মার্কিন সামরিক রাডার ব্যবস্থা ধ্বংসের ইরানের দাবি২৬শের বিশ্বকাপ’চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, গুরুতর আহত ১নন্দীগ্রামের মাদক সম্রাট হোসেন আলী গ্রেপ্তারকিন্ডারগার্টেন সোসাইটির বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণবাঘায় নাশকতার চেষ্টায় বিএনপির কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগতানোর চৌবাড়িয়া হাটের রাস্তা ব্যবসায়ীদের গলার কাটা, ৩২ লাখ টাকার টেন্ডারে ক্ষুব্ধচাঁপাইনবাবগঞ্জে গাক চক্ষু হাসপাতালে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্পফুলবাড়ী ২৯ বিজিবি‘র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পরাণীনগরে ইয়াবাসহ ব্যবসায়ী যুবক গ্রেপ্তার
Home >> টপ নিউজ >> অর্থনীতি >> পুঁজিবাজারে বেড়েছে সূচক ও লেনদেন

পুঁজিবাজারে বেড়েছে সূচক ও লেনদেন

ধূমকেতু নিউজ ডেস্ক : করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে সরকার ঘোষিত কঠোর লকডাউনের ষষ্ঠ দিন সোমবারও (১৯ এপ্রিল) সূচকের উত্থানের মধ্য দিয়ে পুঁজিবাজারে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১৮ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ৩৪৯ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইর শরীয়াহ সূচক ৪ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১২১৬ ও ২০৪৬ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে ৬৯৭ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবসের চেয়ে ডিএসইতে ৯৫ কোটি টাকার লেনদেন বেড়েছে। আগের দিন ডিএসইতে ৬০২ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।

সোমবার ডিএসইতে ৩৪৬টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ১২৬টি কোম্পানির, কমেছে ১৫২টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৮টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।

এদিন লেনদেনের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠান হলো- বেক্সিমকো লিমিটেড, বিডি ফাইন্যান্স, লংকাবাংলা, বিএটিবিসি, লাফার্জহোলসিম, রবি, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, বেক্সিমকো ফার্মা, নিটল ইন্স্যুরেন্স ও সোনার বাংলা ইন্স্যুরেন্স।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই সোমবার ৫৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৪৭১ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৪০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১০৮টির, কমেছে ১০৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টি কোম্পানির শেয়ার দর।

সোমবার সিএসইতে ৩৪ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ১৩ কোটি টাকা বেশি। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ২১ কোটি ৬৯ লাখ টাকার।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930