IMG-LOGO

বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৫ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘রুনা লায়লার মৃত্যুর গুজব’ মেয়ে তানি লায়লা যা বললেনস্পেনে আরও একটি ক্লাব কিনতে যাচ্ছেন ফুটবল তারকা মেসিরুয়েটের সিএসই বিভাগের শিক্ষার্থীর অকাল মৃত্যুতে উপাচার্যের শোকবরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ’র) মাসিকসমন্বয় সভা অনুষ্ঠিতবাগমারার ভবানীগঞ্জে সোনালী ব্যাংকের গ্রাহকদের সঙ্গে মতবিনিময় সভাসিরাজগঞ্জে রায়পুর জংশন বাইপাস হলে সিরাজগঞ্জবাসী রেলসুবিধা বঞ্চিত হবেনন্দীগ্রামে ৪১২ ফুট সিসি ঢালাই রাস্তা নির্মাণকাজের উদ্বোধনস্বাস্থ্য মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে ডাঃ আব্দুল বারীঅবৈধ ইসরায়েলি বসতিতে ব্রিটেনের নিষেধাজ্ঞাচট্টগ্রাম-ঢাকা করিডোরে ইলেকট্রিক ট্রেন পরিচালনায় ডিজাইন প্রণয়নের কাজ শেষ সংসদে প্রধানমন্ত্রীচারঘাটে নবী,ইসলাম ও মাদ্রাসা নিয়ে ফেসবুকে কটূক্তিপূর্ণ পোস্টের অভিযোগে স্কুল শিক্ষক আটকনিয়ামতপুরে ১দিনের ব্যবধানে ২ নারীর আত্মহত্যামান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যুডেঙ্গু প্রতিরোধে রাসিকের ৩০ ওয়ার্ডে জনসচেতনতামূলক লিফলেট বিতরণগোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত ডিলারের এক মাসের কারাদণ্ড,৮১৭ বস্তা সার জব্দ
Home >> টপ নিউজ >> শিক্ষা >> কিন্ডারগার্টেন সোসাইটির বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ

কিন্ডারগার্টেন সোসাইটির বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ

ধূমকেতু প্রতিবেদক, ফুলবাড়ী : বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি রাজশাহী মহানগরের আয়োজনে ২০২৫ সালে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ করা হয়েছে। শনিবার (১৮ জুলাই) বিকালে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। শিশুদের মেধা ও মননশীল বিকাশে শিক্ষক-অভিভাবক সকলকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। শিক্ষার পাশাপাশি শিশুকে খেলাধুলার সুযোগ দিতে হবে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, নিজেদের দক্ষ ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলে আগামী দিনে দেশের হাল তোমাদেরই ধরতে হবে।

তিনি বলেন, শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে আগামীতে মেয়র শিক্ষা বৃত্তি প্রদান করা হবে। মেধাবী শিক্ষার্থীদের জন্য রাজশাহী সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় মেয়র শিক্ষা পদক প্রদান করা হবে। রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানাকে আরও আকর্ষণীয় করতে নানা উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। শহিদ জিয়া শিশু পার্কের উন্নয়ন করা হবে।

রাসিক প্রশাসক আরও বলেন, এ মহানগরীকে এগিয়ে নিতে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাকে দয়িত্ব দিয়েছেন। আমি সততা ও নিষ্ঠার সাথে সেই দায়িত্ব যথাযথভাবে পালন করে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী নগরীতে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। সবুজ নগরীকে আরও সবুজ করতে প্রত্যেককে একটি করে গাছের চারা রোপণের আহবান জানান তিনি।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি, রাজশাহী বিভাগের সভাপতি মো. গোলাম সারওয়ার স্বপন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিন্ডারগার্টেন সোসাইটি রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম কিবরিয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি, রাজশাহী বিভাগের সচিব মো. ইয়াকুব আলী, কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য শেখ সাদী মোহাম্মদ আলী এবং পিনাকল স্টাডি হোমের সভাপতি ও লফস-এর নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন লাকী। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি, রাজশাহী মহানগর সচিব মো. ফারুক হোসেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031