IMG-LOGO

বৃহস্পতিবার, ২৪ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে মাদলের তালে আর নৃত্যের ছন্দে কারাম উৎসব উদযাপনসিরাজগঞ্জে নারী পুরুষ ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণে সমতা ভিক্তিক স্থানীয় সরকার নির্বাচন আলোচনা সভা‘স্থানীয় সরকার নির্বাচন জানুয়ারিতে হতে পারে’‘সরকার কথা না শুনলে রাজপথেই ফয়সালা’দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: এমপি গাজী নজরুল আরও ৪ দিনের রিমান্ডেসিরাজগঞ্জে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ সমাবেশ‘চীন-যুক্তরাষ্ট্র প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার হওয়া উচিত’তানোরে আইএফআইসি ব্যাংকের আর্থিক স্বাক্ষরতা শীর্ষক সেমিনারতানোরে আমন ধানে পচন রোগে দিশেহারা কৃষক৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি, ৫ হাজার চিকিৎসক নিয়োগ হবেরাসিক প্রশাসকের সঙ্গে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সিনিয়র সহকারী পরিচালকের সৌজন্য সাক্ষাৎপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে সমাবেশ ও মিছিলনিয়ামতপুরে অবৈধ যান ঝরছে প্রাণভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভাপত্নীতলায় কারিতাসের অ্যাডভোকেসি সভা
Home >> ধর্ম >> টপ নিউজ >> রমজান মাস হোক ইবাদতে পূর্ণ

রমজান মাস হোক ইবাদতে পূর্ণ

হোছাইন আহমাদ আযমী : অন্যান্য মাসের চেয়ে এ মাসের ইবাদতে প্রতিদানের পরিমাণ অপরিমিত হওয়ায় আল্লাহর বান্দারা সব ধরণের ব্যাস্ততাকে ত্যাগ করে ইবাদতে মনোনিবেশ করে থাকে। মৌসুমে ফসল ঘরে না তুলতে পারলে হাহুতাশ ছাড়া কিছুই করার থাকে না। বুদ্ধিমানরা এই সুযোগটাকেই কাজে লাগিয়ে নিজেদের আখের গুছিয়ে থাকে। তাদের জন্যই আজকের এই লিখা।

সারা বছর চেষ্টা করতে হবে ফরজ ইবাদতগুলো জামাতের সাথে আদায় করতে। কিন্তু রমজান মাসে ফরজ নামাযগুলো শুধু জামাতে না বরং তাকবিরে উলার সাথে পড়ার চেষ্টা করতে হবে। অন্যান্য নফল নামায ও জিকির আজকারও বেশি বেশি করব। দেখুন আমরা তো প্রতিদিন নিজেদের কাজ করতে করতে হাঁপিয়ে উঠি, ক্লান্ত হয়ে পড়ি। কিন্তু ইবাদত করতে করতে তো কোনোদিন ক্লান্ত হইনি। নিজেকে প্রশ্ন করুন, কয়দিন নামায পড়তে পড়তে ক্লান্ত হয়ে গেছেন। বিশ্রাম নিয়ে আবার নামায শুরু করেছেন। হয়েছে কখনো এমন? জীবনে বারবার এমন সময় আসা উচিত যে, আমার দেহ আল্লাহর ইবাদতে ক্লান্ত হবে। কখনও এমন সময় আসা প্রয়োজন যখন ইবাদত করতে করতে নেতিয়ে পড়ব, চোখ ঘুমের জন্য ছটফট করবে।

ইবাদতের ক্ষেত্রে প্রতিবন্ধকঃ আমার ইবাদত করতে চাই কিন্তু প্রতিবন্ধকার কারণে হয়ে উঠে না। আপনি বলবেন রমজান মাসে তো শয়তানকে বন্দি করে রাখা হয় তাহলে প্রতিবন্ধকতা আসল কোত্থেকে? মূল প্রতিবন্ধকতা হল মানুষের নফস, মনের কুমন্ত্রণা।

রোযার আগেই শয়তান আমাদের নফসকে এতটাই ধোঁকায় ফেলে রেখেছে যে, কেমন যেন আমরা নিজেরাই বন্দি হয়ে যাই। ফলে তার ছোট ছোট কূটচাল রয়ে যায়। এই কূটচাল আমাদের নফসকে ইবাদত করতে দেয় না।

আমাদের আলসেমির এমন অবস্থা যে, তারাবিতে এক খতম কুরআন শোনাও কঠিন হয়ে যায়। অনেকে বলে, অমুক মসজিদে যেতে হবে। কেন? কারণ, সেখানে ত্রিশ মিনিটে তারাবিহ হয়ে যায়। অমুক জায়গায় পঁচিশ মিনিটে হয়ে যায়। এভাবে আমরা মসজিদ তালাশ করতে থাকি কোথায় আমরা পাঁচ/দশ মিনিট আগে তারাবি শেষ করতে পারব। অথচ দেখা দরকার ছিল, কোথায় তারাবি আস্তে আস্তে পড়া হয়, কোথায় তারাবি দেরিতে শেষ হয়!

প্রকৃত আরাম মৃত্যুর পরঃ নিজের নফসকে বুঝাবেন, জীবনের অনেক সময়ই তো অলসতায় কেটে গেছে। রমজানের এই মাস আমাকে আরাম করলে চলবে না, কষ্ট করতে হবে, মুজাহাদা করতে হবে। আল্লাহর ওলিগণ এ মাসে আরাম-আয়েশ করতেন না। আমরাও আরাম আয়েশ বাদ দেবো। একটু ভাবুন, বছরের এগার মাস তো আমরা নিজেদের মতো ঘুমাই, জাগ্রত হই। অন্তত একমাস এমন হতে হবে যাতে আমরা অনেক কম ঘুমাব। ইবাদত করতে করতে যদি চোখ ঘুমের কারণে ছটফট করে তাহলে ভালো কথা। যদি শরীর ক্লান্ত হয়ে যায় তাহলে ভালো কথা। কিন্তু আমাদের অবস্থা কি, আমাদের অবস্থা হল শুয়ে ঘুমের জন্য ছটফট করতে থাকি। রমজান মাসে কম ঘুমুতে হবে, ইবাদতের পেছনে সময় দিতে হবে বেশি। যদি আজ আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য ঘুম বিসর্জন দিতে পারি, তাহলে আল্লাহর দর্শন নসিব হবে। আজ এই চোখকে জাগ্রত রাখুন, দেখবেন কবরের জগতে মিষ্টি ঘুম হবে। এক ঘুমে হাশর হয়ে যাবে। কোনো টেরও পাবেন না।

“মৃত্যুর পরে জাগ্রতদের হবে আরাম”
“ঘুমাবে শান্তিমতো যে করেছে তা হারাম”

লেখক : হোছাইন আহমাদ আযমী, রাজশাহী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031